Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

১০০ কোটি মানুষকে বাঁধল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 4, 2012 | 10:27 AM

অনলাইন ডেস্ক : ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। আজ ৪ অক্টোবর ফেসবুকের প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য দিয়েছেন। জাকারবার্গ তাঁর ফেসবুক পোস্টে ফেসবুক ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছেন এবং ১০০ কোটি মানুষের সেবা করতে পেরে তিনি গর্বিত বলেই উল্লেখ করেছেন। জাকারবার্গ আরও জানিয়েছেন, ফেসবুককে উন্নত করতে তিনি প্রতিদিন কাজ করে যাবেন এবং সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাওয়ার আশা প্রকাশ করেন। জাকারবার্গের তথ্য অনুসারে, ৪ অক্টোবর থেকে ফেসবুক ব্যবহারকারীর বর্তমান সংখ্যা ১০০ কোটি পার হয়ে গেছে। এর আগে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আয়ের প্রতিবেদন প্রকাশের সময় সাড়ে ৯৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য প্রকাশ করেছিল পাবলিক প্রতিষ্ঠান হিসেবে নাম লেখানো ফেসবুক। ডিজিটাল মার্কেটিং ফার্ম আইক্রসিংয়ের বিশ্লেষক গ্রেগর লিয়ন্সের মতে, পাবলিক কোম্পানি হিসেবে লোকসানের মুখে পড়লেও এ সাইটটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমানে ফেসবুক ব্যবহারের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। জাকারবার্গ জানিয়েছেন, প্রতিমাসে অন্তত একবার ফেসবুকে লগইন করেন এমন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির মাইলফলক স্পর্শ করায় তিনি ও তাঁর ফেসবুক দল গর্বিত। ফেসবুক ব্যবহারকারী বাড়ার হার ও পরিসংখ্যান যাচাই করে আইক্রসিং জানিয়েছে, ২০১০ সালে ৫০ কোটির মাইলফলক স্পর্শ করার পর ২০১১ সালের জুলাই মাসে ফেসবুক ব্যবহারকারী হয় ৭৫ কোটি। চলতি বছরের এপ্রিলে আইপিও নিবন্ধনের সময় ৯১ কোটি ১০ লাখ ব্যবহারকারীর তথ্য জানিয়েছিল ফেসবুক। এক বছরে ফেসবুক ব্যবহারকারীর বৃদ্ধির হার বেড়েছে ২৯ শতাংশ। জুলাই মাসের শেষ নাগাদ সাড়ে ৯৫ কোটি ব্যবহারকারী হয় ফেসবুকের। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ভারত, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলোতে ফেসবুক ব্যবহারকারী বেড়ে যাওয়া এবং মুঠোফোনে ফেসবুক ব্যবহারের সুবিধা যোগ হওয়ায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এদিকে, ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগলের চালু করা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘গুগল প্লাস’ ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এক বছর পার করে গুগল প্লাস ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে। উল্লেখ্য, ২০০৪ সালে ফেসবুক তৈরি করেন মার্ক জাকারবার্গ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV