১০০ প্রভাবশালীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লুৎফুর রহমান

যুক্তরাজ্যে বর্তমান সময়ের সেরা ১০০ জন প্রভাবশালী মানুষের তালিকায় দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লুৎফুর রহমান। সম্প্রতি যুক্তরাজ্যের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় এই তালিকা প্রকাশ করা হয়। ‘টপ হান্ড্রেডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন দ্য লেফট’ শিরোনামে বর্তমানে যুক্তরাজ্যের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম স্থান দখল করেন লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড। শততম প্রভাবশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত হন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের লুৎফুর রহমানও। তিনি দ্বিতীয়বারের মতো এ তালিকায় স্থান করে নিলেন। লুৎফুর লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নির্বাচিত নির্বাহী মেয়র। যুক্তরাজ্যে এ পর্যন্ত সরাসরি ভোটে নির্বাচিত ১৩ জন নির্বাহী মেয়রের মধ্যে তিনি একমাত্র বাংলাদেশি। ‘টেলিগ্রাফ’ পত্রিকায় লুৎফুর রহমান সম্পর্কে বলা হয়, লেবার পার্টির মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন না পেয়ে দল থেকে বিতাড়িত হওয়া লুৎফুর ৫১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি গত দুই বছরে তাঁর এলাকায় ব্যাপক উন্নতি করেছেন। প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান বলেন, ‘আমার সাহস ও শক্তির মূল উৎস আমার এলাকার জনগণ, যাঁরা আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছেন।’প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests