Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

১০ লাখ প্যান্ট সরবরাহ আদেশ বাতিল বাংলাদেশি প্রতিষ্ঠানের

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: June 6, 2013 | 4:35 PM

                                            অনলাইন ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালমার্ট স্টোরস ইনকরপোরেশন তাদের লাল তালিকাভুক্ত করার একদিন পরই বড় বিপাকে পড়ল বাংলাদেশি পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান সিমকো গ্রুপ। যুক্তরাষ্ট্রের খুচরা পোশাক ক্রেতা প্রতিষ্ঠান জে সি পেনি কোম্পানি ইনকরপোরেশন পাঁচ লাখ জোড়া (১০ লাখ) প্যান্ট সরবরাহ করতে সিমকোকে যে আদেশ দিয়েছিল, তা তারা বাতিল করেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়। এর প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন খুররম সিদ্দিক মনে করছেন, এর সঙ্গে ওয়ালমার্টের লাল তালিকাভুক্তির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, গত ১৪ মে প্রকাশিত ওয়ালমার্টের লাল তালিকায় অনেক পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কোম্পানির নামও রয়েছে। তিনি একই সঙ্গে বলেন, প্রাণঘাতী কর্ম-পরিবেশের গুঞ্জনের পর থেকেই পশ্চিমা কোম্পানিগুলোর কাছে তাদের মতো কোম্পানিগুলো এক রকম অস্পৃশ্য হয়ে গেছে। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জন শ্রমিক (যাদের বেশিরভাগই সাধারণ শ্রমিক) নিহত হওয়ায় বিভিন্ন বহুজাতিক পোশাক কোম্পানিগুলো এক ধরনের দ্বন্দ্বে পড়েছে। কোম্পানিগুলো  নিরাপত্তার কথা বলে তাদের দীর্ঘদিনের সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক চিহ্ন করবে, নাকি সরবরাহকারীদের সঙ্গে থেকে মান বাড়ানোর চেষ্টা করবে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। এদিকে বাংলাদেশি প্রতিষ্ঠান পোশাক সরবরাহ করতে না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ। তিনি বলেন, ‘ওয়ালমার্ট এখন যা করছে, তা গা বাঁচানো ছাড়া আর কিছুই নয়। দায়িত্বশীল ব্যবসায়িক সহযোগী হিসেবে তাদের উচিত আমাদের সঙ্গে থেকে নিরাপদ কর্ম-পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা বাড়ানোয় কাজ করা।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকেই তারা বিপুল মুনাফা করেছে। এখন সময় এসেছে তাদের বন্ধুত্বের হাত বাড়ানোর। রয়টার্সের খবরে বলা হয়, সিমকো গ্রুপ ২২ বছর ধরে ওয়ালমার্টকে পোশাক সরবরাহ করেছে। ওই সময়ে প্রতিষ্ঠানটির নিরাপত্তাগত সমস্যা না থাকলেও তাদের চারটি কারখানা ওয়ালমার্টের লাল তালিকায়  রয়েছে। এ ব্যাপারে ওয়ালমার্ট জানিয়েছে, তাজরীন ফ্যাশনস নামের একটি অননুমোদিত কারখানার সঙ্গে পোশাক সরবরাহের চুক্তি করায় সিমকোকে লাল তালিকায় রেখেছে তারা। তাজরীনে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক মারা যান। তবে সিমকো বলছে, তারা ওই সময়ে ওয়ালমার্টের পোশাক সরবরাহের জন্য তুবা গার্মেন্টসের সঙ্গে চুক্তি করে। কিন্তু তুবা পরবর্তী সময়ে ওই আদেশটি মূল-প্রতিষ্ঠান তাজরীনকে দিয়ে দেয়। পরে ওই ব্যাপারটি ওয়ালমার্টকে অবহিত করতে তুবার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন সিমকোর কর্তাব্যক্তি সিদ্দিককে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, সিমকো গ্রুপের অনুমতি ছাড়াই তুবা কাজটি তাজরীনের কাছে হস্তান্তর করেছে। তাই সিমকো বলেছে, তাদের অনৈতিকভাবে শাস্তি দেওয়া হয়েছে। সিমকোর খুররম সিদ্দিকের মতে, ওয়ালমার্টের এ লাল তালিকাভুক্তি অনেকটা ‘রূপকথার ব্যাঙের মৃত্যুর বিষয়টি বুঝতে না পেরে একদল অবোধ বালকের পাথর ছোঁড়ার’ মতো।  তিনি আরও বলেন, কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার দায়ে ওয়ালমার্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তাঁরা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ