১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের সেই ভয়াল দিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আজ টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের সেই ভয়াল দিন। আজ থেকে উনিশ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এই দিনে গোটা বিশ্ব আঁতকে উঠেছিলো ভিডিও দেখে। ১৯ জন আত্নঘাতী হামলাকারী বহনকারী ৪টি বিমান সোজা আছড়ে পড়লো যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। ৪টি বিমানের ২টির লক্ষ্য ছিলো নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ার। অন্য একটি আঘাত করে পেন্টাগনে, যেটির অবস্থান ওয়াশিংটনের ঠিক বাইরে। আর চতুর্থটি আছড়ে পড়ে পেনসিলভানিয়ার একটি মাঠে।
টুইন টাওয়ারে হামলায় মারা যান ২৯৯৬ জন, ৬ হাজারেরও বেশি গুরুতর জখম হন। যাদের মধ্যে ৪শর বেশি ছিলেন পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মী।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সকাল বেলার আবহাওয়া ছিলো চমৎকার। মানুষ কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। সকাল ৮:৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বিমানটি প্রায় ২০ হাজার গ্যালন জেট ফুয়েল নিয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থটাওয়ারের ১১০ তলা ভবনের ৮০ তলায় আঘাত করে। সুদৃশ্য ভবনটি মুহূর্তে ধ্বংসস্থুপে পরিনত হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests