১২০০ বছরের পুরোনো সমাধি আবিষ্কার
লিমার ২৮০ কিলোমিটার উত্তরে আবিষ্কৃত সেই সমাধি I
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রত্নতত্ত্ববিদেরা মাটি খুঁড়ে প্রায় ১২০০ বছর আগের এক রাজকীয় সমাধিসৌধ আবিষ্কার করেছেন। এর ভেতর পাওয়া গেছে অনেক গয়না ও মমি করা নারীর মরদেহ। রাজধানী লিমার ২৮০ কিলোমিটার উত্তরে আবিষ্কৃত এই সমাধি ওয়ারি সাম্রাজ্যের নতুন দিক উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। ইনকা সভ্যতার গোড়াপত্তন হওয়ার আগে সেখানে ওয়ারি সাম্রাজ্যের শাসকেরা শাসন করেছেন। সমাধির ভেতরে তিনজন রানির কঙ্কালসহ ৬০টিরও বেশি কঙ্কাল পাওয়া গেছে। আরও পাওয়া গেছে রানিদের সমাহিত করার সময় তাঁদের সঙ্গে দেওয়া স্বর্ণ ও রুপার প্রচুর গয়না এবং নিখুঁত কারুকাজ করা তৈজসপত্র। অনুসন্ধান প্রকল্পের সহপরিচালক মিলোজ জিয়ার্জ রয়টার্সকে বলেন, ‘পেরুর প্রত্নতাত্ত্বিক ইতিহাসে প্রথমবারের মতো আমরা ওয়ারি রাজত্বের সময়কার রাজকীয় সমাধি খুঁজে পেয়েছি। সমাধির ভেতরে ৬৩ জনের কঙ্কাল রয়েছে। যার বেশির ভাগই নারী।’ বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’