১২ পৌরসভার ৭টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি জয়ী
ইউএসএনিউজ ডেস্ক: দেশের ১২টি স’গিত পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৭টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি, ১টিতে জামায়াত এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পার্বতীপুর (দিনাজপুর) পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী এ জেড এম মেনহাজুল হক ৬৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল হক সরকার পেয়েছেন ৬৫৬৪ ভোট। চরফ্যাশন (ভোলা) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুস সালাম হাওলাদার ৬৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনম আমিরুল ইসলাম মিনতেজ পেয়েছেন ২৯৩৪ ভোট। মাধবদী (নরসিংদী) পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী হাজী মো. ইলিয়াস ১০২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা (এ) সমর্থিত প্রার্থী বিলকিস সরকার পুতুল পেয়েছেন ৩১৯৭ ভোট। জাজিরা (শরিয়তপুর) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল খায়ের ফকির ৩৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. ইউনুস বেপারি পেয়েছেন ২৫৯৮ ভোট। মদন (নেত্রকোনা) পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক ৩৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন ২২০৯ ভোট। মাদারীপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন ইয়াদ ১৩৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জাহান্দার মিয়া পেয়েছেন ৮১০৮ ভোট। দাগনভূঞা (ফেনী) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওমর ফারুক খান ৩৩৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৩২৯৭ ভোট। কক্সবাজার পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী সারওয়ার কামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্র্থী মজিবুর রহমান। টেকনাফ (কক্সবাজার) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজী মো. ইসলাম ৬২১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. ইসমাইল পেয়েছেন ২৮৭৩ ভোট। মহেষখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকসুদ মিয়া সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সারওয়ার আজম। মাগুরা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আলতাফ হোসেন ২৩১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সুজা হোসেন পেয়েছেন ১২৩৪৭ ভোট। চকরিয়া পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী নূরুল ইসলাম হায়দার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি