১৮ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ ওয়েব ট্রাফিক গতিপথ পাল্টে চীনের ইন্টারনেট সার্ভারে প্রবেশ করে
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন কর্পস, বিমানবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ইন্টারনেট ট্রাফিক কিছু সময়ের জন্য গতিপথ পাল্টে চীনের সার্ভারে ঢুকে যায়। মার্কিন কংগ্রেসের কর্মকর্তারা গত এপ্রিলের ঘটনাটি বুধবার জানান।
সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন এ সংক্রান্ত একটি প্রতিবেদন কংগ্রেসে উপস্থাপন করে।এতে দেখা যায়, ১৮ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ ওয়েব ট্রাফিক গতিপথ পাল্টে চীনের ইন্টারনেট সার্ভারে প্রবেশ করে। এগুলোর মধ্যে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন কর্পস, বিমানবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সিনেট ও নাসার ওয়েবসাইটগুলো রয়েছে।
মার্কিন কংগ্রেসের তদন্ত কর্মকর্তারা জানান, চীনের রাষ্ট্রীয় সংস্থা চীন টেলিকম ওয়েব ট্র্রাফিকের গতিপথ পাল্টে দেওয়ার কাজটা করেছে। অবশ্য তারা নিশ্চিত নন যে, গতিপথ পাল্টে দেওয়ার কাজটা আন্তর্জাতিক পর্যায়ে ঘটেছে কি না, এ নিয়ে চীন সরকারের কোনো ভূমিকা আছে কি না বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কি না।
পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এপ্রিল কানিংহাম জানান, আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারনেট ট্রাফিকের গতিপথ পাল্টে ফেলা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে তিনি বলেন, এ ঘটনায় মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারে কোনো প্রভাব পড়েনি। আর এ ধরনের ঘটনা ঘটেছে এমন নিশ্চয়তাও তিনি দিতে পারেননি।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন