১৯তম পত্রিকা হিসেবে উত্তর আমেরিকার বাজারে ‘বাংলাদেশ প্রতিদিন’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯তম পত্রিকা হিসেবে উত্তর আমেরিকার বাজারে এসেছে ‘বাংলাদেশ প্রতিদিন’। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৩ মার্চ (শুক্রবার) পত্রিকাটি নিউইয়র্কে বিতরণ করা হয়েছে। একই সাথে কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত সিটিসমূহেও প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক-মুক্তিযোদ্ধা লাবলু আনসার। টানা ২২ বছর সাপ্তাহিক ঠিকানার সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী লাবলু আনসার গত ৫ মার্চ ঠিকানা ছেড়ে ‘বাংলাদেশ প্রতিদিন’-এ যোগ দেন।
৪৮ পাতার এই উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক-প্রকাশকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
নিউইয়র্ক থেকে আরও ১৮টি সাপ্তাহিক পত্রিকা বের হয় বাংলা ভাষায়।
বাংলাদেশ প্রতিদিনে প্রবাসীদের সংবাদকে প্রাধান্য দেয়া হয়েছে। প্রথম ও শেষের পাতায় প্রবাসীদের কথকতা স্থান পেয়েছে। বাংলাদেশ প্রতিদিন
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো