১৯১৯ সালে লেখা হিটলারের চিঠি নিউইয়র্কের টলারেন্স মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে

নিউইয়র্কের প্রদর্শনীতে হিটলারের চিঠি -ইন্টারনেট।
ইউএসএনিউজ ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা জার্মানির একনায়ক এডলফ হিটলার তীব্র ইহুদিবিরোধী ছিলেন। সেই বিদ্বেষের নমুনা দেখা গেছে ওই বিশ্বযুদ্ধে। এবার কিছুটা পাওয়া গেল তার লেখনীতে। এই প্রথমবারের মতো হিটলারের লেখা একটি দলিল জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এতে সমাজ থেকে ইহুদিদের চিরতরে নির্মূলের কথা বলেছেন হিটলার। খবর বিবিসি অনলাইনের।
ইহুদিদের সম্পর্কে নিজের মনোভাব তুলে ধরে টাইপ করা ৪ পৃষ্ঠার এ দলিলটি হিটলার লিখেছিলেন ১৯১৯ সালে। এতে হিটলারের ইহুদিবিদ্বেষের শুরুর সময়ের চিত্র ফুটে উঠেছে। নিউইয়র্কের টলারেন্স মিউজিয়ামে এটি প্রদর্শিত হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে সাইমন ওয়েসেনথাল সেন্টারে এটি স্থায়ীভাবে প্রদর্শনীর জন্য রাখা হবে। দলিলে দেখা যায়, ইহুদি নিধন শুরু করার প্রায় দুই দশক আগে থেকেই হিটলার এদের সমাজ থেকে নির্মূলের কথা ভাবতেন। ওই সময় হিটলার জার্মান সেনাবাহিনীর সৈনিক পদে ছিলেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে নিজের চিন্তা-ভাবনা লিপিবদ্ধ করেছিলেন হিটলার। গেমলিক লেটার হিসেবে পরিচিত ওই দলিলে হিটলার বলেন, ইহুদিরা নিশ্চিতভাবেই কোনো ধর্মীয় সম্প্রদায় নয়, শুরু থেকেই ওরা একটি জাতি মাত্র। তার ফলাফল হচ্ছে, স্বতন্ত্র একটি ভাবধারা, ভিন্ন অনুভূতি আর চেতনা নিয়ে অজার্মান একটি জাতি আমাদের সঙ্গে বসবাস করছে। কিন্তু আমাদের সমান অধিকার ভোগ করছে তারা। ইহুদিদের সমূলে উচ্ছেদ করাই চূড়ান্ত লক্ষ্য বলেও এতে জানান তিনি।সমকাল

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030