Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

১ এপ্রিল মানুষকে বোকা বানানোর নানা ফন্দি : ইউটিউব বন্ধের ঘোষণা দিয়ে বোকা বানালো গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: April 1, 2013 | 11:02 AM

অনলাইন ডেস্ক : অনেকেই হয়তো ধরতে পেরেছিলেন যে, ১ এপ্রিল মানুষকে বোকা বানানোর নানা ফন্দি করতে পারে গুগল। আবার যারা টের পাননি তারা ইউটিউব বন্ধ হয়ে যাচ্ছে এ খবর শুনে দুঃখ পেয়েছেন। গুগলের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী ‘এপ্রিল ফুল’ পালনের উদ্দেশ্যে গতকাল ৩১ মার্চ রোববার একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। ওই ভিডিওতে ৩১ মার্চ মধ্যরাতে ইউটিউব বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওচিত্রটিতে সেরা ইউটিউব ভিডিও বাছাই করে পুরষ্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছিল। ভিডিওটিতে বলা হয়েছিল ৩১ মার্চ মধ্যরাতে ইউটিউব বন্ধ করার পর ২০২৩ সালে গিয়ে তা আবার চালু করা হবে! গুগলের এই বোকা বানানোর ফন্দিতে যে অনেকেই বোকা বনেছেন তা ভিডিও দেখার পর মন্তব্যেই সেটা স্পষ্ট করেছেন।প্রথম আলো/

এপ্রিল ফুলের নানা গুজবে সরগরম প্রযুক্তি বিশ্ব

মোজাহেদুল ইসলাম : এপ্রিল ফুলের ইতিহাসটা অনেক পুরোনো। দীর্ঘদিন ধরেই এই দিনটিতে সবাইকে বোকা বানানোর একটি ঐতিহ্য চলে আসছে বিশ্বজুড়েই। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এর প্রকাশটা অত্যন্ত প্রকট। প্রযুক্তি বিশ্বও পিছিয়ে নেই এপ্রিল ফুল নিয়ে নানা ধরনের গুজব ছড়াতে। গত কয়েক বছরে এর পরিমাণটা যেন আরও অনেক বেড়ে গেছে। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি প্রযুক্তি বিশ্বে। এপ্রিল মাসের শুরুতেই বেশ কয়েকটি গুজব নিয়ে ওয়েবসাইটগুলোতে শীর্ষস্থান দখল করে নেয় সার্চ জায়ান্ট গুগল। এর মধ্যে শুরুতেই ছিল ইউটিউব বন্ধ করে দেওয়ার এক ঘোষণা। ইউটিউবে সেরা ভিডিও বাছাই করার এক প্রতিযোগিতার ঘোষণাও দেখা যায় ইউটিউবের হোমপেজেই। গন্ধ শুকেই গুগলে সার্চ করার বিশেষ সেবা ‘গুগল নোজ’ চালুর গুজবও ছড়িয়ে পড়ে প্রযুক্তি বিশ্বে। এই সেবার মাধ্যমে কোনো কিছু গুগলে সার্চ করলে সেটার গন্ধ বাইরে পাওয়া যাবে বলে দাবী করা হয় এর খবরে। শুধু তাই নয় অ্যান্ড্রয়েড ব্যবহার করে বাইরের গন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ গন্ধ খুঁজে বের করাও সম্ভব বলে জানায় তারা। এর সাথে আবার গুগল ম্যাপস-এ স্ট্রিট ভিউ ব্যবহার করে নিজেদের বাড়ীকে ইচ্ছেমতো প্রদর্শন করার ব্যবস্থাও চালু হয়েছে বলে জানানো হয় কিছু কিছু ওয়েবসাইটে। টুইটারের একটি খবরও বেশ সাড়া জাগায় প্রযুক্তিপ্রেমীদের কাছে। টুইটারের এই খবরে বলা হয়, এখন থেকে টুইটারে আর কোনো স্বরবর্ণ ব্যবহার করা হবে না। অর্থাত্, TWITTER কে এখন থেকে লেখা হবে TWTTR। আর যারা আগের মতোই টুইটার ব্যবহার করতে চান স্বরবর্ণসহ, তাদের মাসে পাঁচ ডলার করে ফি প্রদান করতে হবে। এদিকে বিশ্বখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন এক ধরনের চশমা উদ্ভাবনের খবর জানানো হয়, যেটি কি না গার্ডিয়ানের সাংবাদিকদের জন্য বিশেষভাবে উপযোগী। শুধু তাই নয়, ৯ বিলিয়ন ডলারে অ্যাপল’র কাছে অ্যান্ড্রয়েডের বিক্রি হয়ে যাওয়া, ফেসবুকে নির্দিষ্ট সংখ্যক বন্ধুর সম্পর্কে সব ধরনের বিস্তারিত তথ্য জানতে পারা, কাঁচের মেঝেযুক্ত এয়ারবাস—এই রকম নানা ধরনের গুজবে প্রযুক্তিনির্ভর ওয়েবসাইটগুলো সরগরম ছিল গতকাল। দিনের শুরুর দিকে পাঠকদের অনেকেই এসব খবরে অনেকটাই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। পরে অবশ্য তারা এগুলোকে এপ্রিল ফুলের মজা হিসেবে সহজভাবেই গ্রহণ করেছেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV