Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

১ ঘণ্টা টিভি দেখায় ২২ মিনিট আয়ু কমে!

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: October 17, 2012 | 8:41 AM

 ডেস্ক: সোফায় আরাম করে বসে বা বিছানায় গা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে যারা নিয়মিত টেলিভিশনের অনুষ্ঠান দেখেন, তারা সাবধান। তাদের জন্য রীতিমতো আঁৎকে ওঠার সংবাদ দিয়েছেন বিজ্ঞানীরা। অবিশ্বাস্য হলেও সত্যি, অস্ট্রেলিয়ার গবেষকরা প্রমাণ পেয়েছেন, ২৫ বছরের বেশি বয়সী কোন ব্যক্তি যদি কেবল ১ ঘণ্টা টিভির সামনে বসে থাকেন, তার আয়ু ২২ মিনিট কমে যাবে। যিনি একেবারেই টেলিভিশন দেখেন না, তার সঙ্গে তুলনামূলক বিচারের পর এ ফল ঘোষণা করা হয়। প্রতিদিন যারা গড়ে ৬ ঘণ্টা টিভি দেখেন, তাদের স্বাভাবিক আয়ুর ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। এ হিসাবে একজন মানুষের মোট আয়ু থেকে গড়ে খসে পড়বে ৪ বছর ৮ মাস। খবর অনলাইন হিন্দুস্তান টাইমসের। গবেষণায় দেখা গেছে, টেলিভিশনের প্রতি আসক্তি শারীরিক অক্ষমতা, ধূমপান ও স্থূলতার মতোই মারাত্মক। অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপরও একটি জরিপ চালানো হয়। তাতে দেখা যায়, অধিকাংশ নাগরিকই রীতিমতো টিভি দেখায় আসক্ত। ২০০৮ সালে পরিচালিত এক জরিপের তথ্যানুযায়ী, ২৫ বছর ও তার বেশি বয়সী অস্ট্রেলীয় নাগরিকরা শুধু সে বছরই মোট ৯৮০ কোটি ঘণ্টা টিভি দেখেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত প্রায় একই ধরনের জরিপের তথ্যমতে, সাধারণভাবে একজন মার্কিন নাগরিক সপ্তাহে গড়ে সাড়ে ৩৫ ঘণ্টা টিভি দেখে সময় কাটান। সময় থাকতেই তাই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জীবনটাকে সত্যিই ভালোবেসে থাকলে, টিভির মায়া ত্যাগ করাই সর্বোত্তম। আর দেখলেও  প্রথমে হিসাব কষে নিতে পারেন জীবন থেকে কতো বছর আয়ু খসাতে আপনার কোন আপত্তি নেই।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV