Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

১.১ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল সনির নিউইয়র্কের সদর দপ্তর

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: January 21, 2013 | 10:57 AM

নকিয়ার পথ ধরে এবারে টেক জায়ান্ট সনি তাদের নিউইয়র্কের সদর দপ্তরটি বিক্রি করে দিল। সনির নিউইয়র্কের সদর দপ্তরটি অবস্থিত ছিল ৫৫০ ম্যাডিসন অ্যাভিনিউতে। ৬৪৭ ফুট উচ্চতার ৩৭ তলা এই ভবনটি ডিজাইন করেছিলেন দুই প্রখ্যাত স্থপতি ফিলিপ জন এবং জন বার্গি। ১৯৮৪ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সনি করপোরেশন, আমেরিকার সদর দপ্তর হিসেবে এটি সনির একটি ট্রেডমার্কে পরিণত হয়। তবে শেষ পর্যন্ত স্মৃতি বিজরিত এই ভবনটির মায়া ত্যাগ করতে হচ্ছে সনিকে। গত অক্টোবর মাসে প্রথম এ বিষয়ে খবর দেয় বিজিআর। তারা জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দেনায় পড়ে গেছে সনি। ব্যবসায় ক্ষতির প্রসঙ্গটিও উত্থাপিত হয়। দেড় থেকে দুই বিলিয়ন ডলারে নিউইয়র্কের এই সদর দপ্তরটি বিক্রি করে দিয়ে নিজেদের অবস্থার উন্নতির কথা সনি ভাবছে বলে সে সময় জানায়। টানা চার বছর ক্ষতির মুখ দেখার পর এই ভবনটি বিক্রি করে দেনা শোধের পরও বড় অংকের অর্থ হাতে থাকবে বলেই ধারণা করে তারা। শেষ পর্যন্ত নিজেদের প্রত্যাশার অংকে ভবনটি বিক্রি না করতে পারলেও নেহায়েত কম দাম পায়নি সনি। নিউইয়র্কের আরেক প্রতিষ্ঠান দ্য চেট্রিট গ্রুপের কাছে ১.১ বিলিয়ন ডলারে এটি বিক্রি করতে পেরেছে তারা। এতে করে সনি দেনা মিটিয়েও হাতে প্রায় ৭৭০ মিলিয়ন ডলার অর্থ রাখতে পারবে। চেট্রিট গ্রুপের কাছে বিক্রি করে দিলেও আরও তিন বছর এই ভবনেই থাকছে সনি।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV