২০১২ সালের নির্বাচনে লড়ছেন না হিলারি

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তাঁর নেই। এমনকি অন্য কোনো নির্বাচনেও অংশ নেওয়ার আগ্রহ নেই তাঁর।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন গত রোববার এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে যা করছি, তা নিয়ে আমি খুব খুশি। ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেওয়ার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার।’
হিলারি আরও বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি। মার্কিন নাগরিকদের মূল্যবোধ, স্বার্থ ও তাঁদের নিরাপত্তার জন্য যা করণীয়, তা করার ক্ষেত্রে আমি অঙ্গীকারবদ্ধ।’
সাবেক ফার্স্ট লেডী হিলারি ২০০৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থিতা অর্জনে ব্যর্থ হন। প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান তিনি। এর পর থেকেই গুঞ্জন চলছে, আগামী নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। ২০১২ সালের নির্বাচনে হয় প্রেসিডেন্ট ওবামার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে অথবা ওবামার জনপ্রিয়তায় ধস নামলে সে ক্ষেত্রে সরাসরি প্রেসিডেন্ট পদেই তাঁর লড়াই করার গুজব চলে আসছিল।
সাক্ষাৎকার দেওয়ার সময় গুজবের বিষয়টি হিলারিকে বারবার স্মরণ করিয়ে দিলে তিনি প্রথমে এতে পাত্তাই দিতে চাননি। পরে হঠাৎ বলে উঠেন, ২০১২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনাই নেই তাঁর। ডেইলি মেইল।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি