Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

২০১২ সালে প্রযুক্তি বিশ্বে কী ধরনের প্রযুক্তি সাড়া ফেলবে

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: January 24, 2012 | 10:24 PM

Details

খুব দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের দৃশ্যপট। নিত্য নতুন প্রযুক্তির আবির্ভাবে আজকের প্রযুক্তি কালকেই হয়ে যাচ্ছে পুরোনো। এই রকম সময়ে পেরিয়ে গেল আরও একটি বছর, শুরু হলো নতুন বছর ২০১২। নতুন বছরের শুরুতেই বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন বছরে কী ধরনের প্রযুক্তি সাড়া ফেলবে- সে বিষয়ে নানান ধরনের মন্তব্য করা শুরু করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় সব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ ধরনের ভবিষ্যতবাণী নিয়ে ২০১২ সালের প্রযুক্তি প্রবণতা নিয়ে এই প্রতিবেদন। লিখেছেন তরিকুর রহমান সজীব

সময়ের সাথে সাথে বদলে যায় সবকিছুই। বিশেষত প্রযুক্তি বিশ্বে এই বদল ঘটে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। গত কয়েক বছরের প্রযুক্তি বিশ্বের দিকে নজর দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ডেস্কটপ পিসি থেকে যে সময়ে ল্যাপটপ বা নোটবুক এসেছে, তার অনেক কম সময়ের মধ্যে ট্যাবলেট আর অত্যাধুনিক স্মার্টফোন সহজেই বাজারে দখল নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাই কম্পিউটিং-এর ধরনের দ্রুত পরিবর্তন পরিণত হয়েছে স্বাভাবিকতায়।

প্রতি বছরের শুরুতেই বিশ্বের বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি বাজার বিশ্লেষণ সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান সেই বছরের প্রযুক্তির প্রবণতা নিয়ে নানান অনুমান করে থাকেন। গার্টনার থেকে শুরু করে সব ধরনের প্রযুক্তি বিশ্লেষক সংস্থা এবং প্রযুক্তি নির্ভর ওয়েবসাইটগুলোও পিছিয়ে থাকে না। এরই ধারাবাহিকতায় বছরের শুরুতেই, এমনকি গত বছরের শেষ থেকেই শুরু হয়েছে এই বছরের প্রযুক্তি প্রবণতা নিয়ে গবেষণা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও প্রযুক্তি বাজার বিশ্লেষণ সংস্থার নানান প্রতিবেদন থেকে ইন্টারনেট ঘেঁটে চলতি বছরের প্রযুক্তি বাজারের প্রবণতাগুলো তুলে ধরা হলো এই লেখায়।

স্পর্শকাতর প্রযুক্তি

গত কয়েক বছর ধরেই প্রযুক্তি বিশ্বে শক্তিশালী স্থান করে নিয়েছে স্পর্শকাতর প্রযুক্তি। ডেস্কটপ পিসি থেকে ল্যাপটপ আর নোটবুক হয়ে যেভাবে ট্যাবলেট পিসিতে প্রযুক্তির বাজার সম্প্রসারিত হয়েছে, তেমনি মাউস, কী-বোর্ড পেরিয়ে স্পর্শকাতর প্রযুক্তিও স্থান করে নিয়েছে জনপ্রিয়তার জায়গাগুলো। বিশেষ করে ট্যাবলেট পিসি তো পুরোটাই স্পর্শকাতর প্রযুক্তিনির্ভর। আর যেভাবে ট্যাবলেট পিসি ছড়িয়ে পড়ছে, তাতে করে স্পর্শকাতর প্রযুক্তিও ছড়িয়ে পড়ছে সর্বত্র। বিশেষ করে এবছরে বাজারে আসছে বহুল প্রতীক্ষিত উইন্ডোজ ৮ এবং রয়েছে অ্যাপল’র ম্যাকওএস এক্স লায়ন। এই দুইটি অপারেটিং সিস্টেমই স্পর্শকাতর প্রযুক্তি সমর্থন করে পরিপূর্ণভাবে।

এনএফসি ও মোবাইল পেমেন্ট সিস্টেম

এনএফসি বা নেয়ার ফিল্ড কমিউনিকেশন নিয়ে আলোচনা চলে আসছে গত কয়েক বছর ধরে। সাম্প্রতিক সময়গুলোতে সব স্মার্টফোনেরও অন্যতম প্রধান ফিচার হিসেবে অন্তর্ভূক্ত হচ্ছে এই এনএফসি। বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সাল নাগাদ বিশ্বের প্রতি ৫টি স্মার্টফোনের একটিতেই থাকবে এনএফসি। এনএফসি’র এই বিস্তার টাকা পয়সার লেনদেনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বলে আশাবাদী প্রযুক্তি বিশ্লেষকরা। এনএফসি’র ব্যবহারে প্রতিটি স্মার্টফোন হয়ে উঠবে ক্রেডিট কার্ডের বিকল্প একটি ইউনিট। মোবাইলই হয়ে উঠবে এক একটি ক্রেডিট কার্ড। ইতোমধ্যেই গুগল মোবাইল ওয়ালেট যাত্রা শুরু করেছে। এর বাইরে ভিসা ওয়ালেট, আমেরিকান এক্সপ্রেস-এর সার্ভ এবং অন্যান্য মোবাইল পেমেন্ট সিস্টেমও জনপ্রিয় হতে শুরু করেছে। ২০১২ সাল জুড়ে বিশ্বব্যাপী এসব সার্ভিস দখল করে নিবে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বড় একটি স্থান।

ট্যাবলেট পিসি

২০১১ সালের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি পণ্য হিসেবে বাজারে স্থান করে নিয়েছে ট্যাবলেট পিসি। কেবল আইপ্যাডই নয়, স্যামসাং, এসার, মটোরোলা, এলজিসহ বাজারের বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানের ট্যাবলেট পিসিও জনপ্রিয়তা অর্জন করছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও স্বল্পমূল্যের ট্যাবলেট পিসি ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের হাতে হাতে। একদিকে হাই-এন্ড ট্যাবলেট পিসি, অন্যদিকে স্বল্পমূল্যের ট্যাবলেট- ২০১২ জুড়েও বজায় থাকবে এই একই প্রবণতা। গত বছরের মতো এ বছরেও কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে ছিল এর প্রমাণ। বাজার মাত করতে সব প্রতিষ্ঠানই নতুন নতুন ডিজাইন আর ফিচারের ট্যাবলেট পিসি প্রদর্শন করেছে এই আয়োজনে। আর বছর জুড়ে এগুলো রাজত্ব করবে প্রযুক্তি বাজারে- তা বলাই বাহুল্য।

টেলিভিশন

টেলিভিশন আবিষ্কৃত হবার পর থেকেই তা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আর এখন পর্যন্ত টেলিভিশনের বাজার কখনই পড়েনি। তা হলে এই তালিকায় নতুন করে টেলিভিশনের নাম অন্তর্ভূক্ত হবার কারণ কারণ কী ? আসলে গত কয়েক বছরে টেলিভিশনের চিরাচরিত ধারণাটি বদলে গেছে অনেকটাই। টেলিভিশন এখন আর কেবল নির্দিষ্ট কিছু টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখার যন্ত্র নয়, টেলিভিশন নিজেই এক কম্পিউটিং ডিভাইস। ত্রিমাত্রিকতা, হাই ডেফিনিশন আর ইন্টারনেট সংযোগ টেলিভিশনকে এখন দিয়েছে ভিন্ন মাত্রা। একন চশমা ছাড়াই দেখা যায় ত্রিমাত্রিক টেলিভিশন। আর ইন্টারনেট সংযোগ থাকায় টেলিভিশনেই ব্রাউজ করা যায় ইন্টারনেট, দেখা যায় অনলাইনে মুভি, ভিডিওসহ সব ধরনের কনটেন্ট। অনলাইন গেমও খেলা যায় টিভিতেই। আর এসব সুবিধা থাকায় টেলিভিশনের জন্যও তৈরি হচ্ছে নানান অনলাইন-অফলাইন অ্যাপ্লিকেশন। সনি, এলজি, স্যামসাং, তোশিবা- সবাই এখন এলসিডি, এলইডি এবং ওএলইডি টিভি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।

ভয়েস কন্ট্রোল

২০১২ সালে প্রযুক্তি পণ্যগুলোতে নতুন আরেকটি ফিচার শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে যাচ্ছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। আর এটি হচ্ছে ভয়েস কন্ট্রোল। স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে কণ্ঠস্বর ব্যবহার করে নানান অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে আরও আগেই। তবে এখন এই কণ্ঠস্বরের ব্যবহারটি বেড়ে যাচ্ছে বহুগুণ। অ্যাপল’র আইফোন ৪ এস’ জন্য সিরি অ্যাপ্লিকেশন যেন এর নতুন দিগন্ত উন্মোচন করেছে। আর তাতে করে এখন প্রায় সব ধরনের কম্পিউটিং অপারেশনই ভয়েস কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। আশা করা যায় চলতি বছরেই এর বাস্তবায়ন হবে ভালোভাবেই।

নমনীয় স্ক্রিন

যে কোনো ধরনেই কম্পিউটিং ডিভাইসের স্ক্রিন হিসেবে আমরা এতদিন কাঁচের শক্ত স্ক্রিনের কথাই জেনে এনেছি। তবে সেই ধারণাকে পাল্টে দিয়ে তৈরি হয়েছে নমনীয় সব মোবাইল ও ট্যাবলেট স্ক্রিন। আর নমনীয় এসব স্ক্রিনকে নানানভাবে বাঁকিয়েই ডিসপ্লে জুম করা, জুম আউট করা, স্ক্রল করার মতো কাজগুলো করে ফেলা যায় সহজেই। ইতোমধ্যেই নকিয়া এবং স্যামসাং চলতি বছরেই এ ধরনের স্ক্রিনের স্মার্টফোন বা ট্যাবলেট বাজারে নিয়ে আসার কথা জানিয়ে রেখেছে। নতুন এই প্রযুক্তি বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।

এইচটিএল এল ৫

এইচটিএমএল প্রযুক্তি বয়স কম হয়নি। তবে এর পঞ্চম সংস্করণ অর্থাত্ এইচটিএমএল৫ শুরু থেকেই সাড়া ফেলেছে সবার মাঝে। এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে চলতি বছরেও। হাই ডেফিনেশন এবং রিচ সব কনটেন্ট ইন্টারনেটে দেখার জন্য এইচটিএমএল নতুন স্ট্যান্ডার্ড তৈরি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম এবং সব ধরনের ডিভাইসই এইচটিএমএল ৫-এর সমর্থনের সুযোগ নিয়েই তৈরি হচ্ছে।

সোস্যাল মিডিয়া

গত বছরেই সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটের ক্ষমতা দেখেছে বিশ্ব। আর এর ধারা অব্যাহত থাকবে চলতি বছরেও। ইতোমধ্যেই বিশ্বব্যাপী নানান ধরনের সামাজিক যোগাযোগের সাইটের ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে শত কোটি। ধারণা করা হচ্ছে এই বছরে কেবল ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যাই পৌঁছে যাবে একশ কোটিতে। এছাড়া স্থানীয় ভিত্তিক সামাজিক যোগাযোগ সাইটের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে অব্যাহত গতিতেই। এবছরেও তাই সামাজিক যোগাযোগের সাইটগুলোর অগ্রযাত্রা চলবে আগের মতোই।

সলিড স্টেট স্টোরেজ

সময়ের সাথে সাথে কম্পিউটিং ডিভাইসগুলোর তথ্য ধারণ ক্ষমতা বদলে যাচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে। এক সময়ে ম্যাগনেটিক মেমোরির স্থানে এখন চলে এসেছে সলিড স্টেড ড্রাইভ। এ বছরের পুরোটা জুড়েই প্রচলিত হার্ডডিস্কের বদলে এই সলিড স্টেড স্টোরেজ স্থান দখল করে নিতে থাকবে। ইতোমধ্যেই নানান ডিভাইসে শুরু হয়েছে এর ব্যবহার। সময়ের সাথে সাথে তা বেড়েই চলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ক্লাউড কম্পিউটিং

গত বছরেই ক্লাউড কম্পিউটিং-এর যাত্রাটি শুরু হয়েছে। আর শুরু থেকেই এটি বাজারে তৈরি করেছে শক্তিশালী অবস্থান। সব ধরনের প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউডমুখী প্রবণতা ইতোমধ্যেই এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটি সম্পন্ন করেছে পাকাপোক্তভাবেই। আর এই ভিতের উপর চলতি বছরে অন্যতম প্রধান প্রযুক্তি প্রবণতা হিসেবে এর স্থানটি আরও সুদৃঢ় হবে বলেই প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV