২০১৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস : ৭৪.৩০%, জিপিএ-৫ : ৫৮১৯৭ জন
ফলাফলের অনুলিপি অনুযায়ী, ঢাকা বোর্ডে ৭৪ দশমিক ০৪, সিলেটে ৭৯ দশমিক ১৩, চট্টগ্রামে ৬১ দশমিক ২২, যশোরে ৬৭ দশমিক ৪৯, রাজশাহীতে ৭৭ দশমিক ৬৯, দিনাজপুরে ৭১ দশমিক ৯৪, কুমিল্লায় ৬১ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৯১ দশমিক ৪৬ এবং কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী।
আজ শনিবার সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। আজ দুপুর ১ টায় সিচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন বলে জানানো হয়েছে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
গত ১ এপ্রিল আটটি সাধারণ বোর্ডসহ দশটি শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য সংগঠনের হরতাল এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এবার ৪১টি বিষয়ের লিখিত পরীক্ষা পিছিয়ে পরীক্ষা শেষ হয় ৩ জুন।
এবার দেশের দুই হাজার ২৮৮ কেন্দে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী।
ফল জানা যাবে মোবাইলে
বরাবরের মতোই যে কোন মোবাইল থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।ইত্তেফাক
এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
ফল জানা যাবে ওয়েবসাইটে : ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়েও এইচএসসির ফল জানা যাবে। ঠিকানা: http://www.educationboardresults.gov.bd
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’