২০১৬ সালে প্রেসিডেন্ট পদে লড়বেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন !

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হতে আবার লড়াইয়ে নামবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন দুই মার্কিন লেখক। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে লেখা সর্বাধিক বিক্রিত বই ‘গেম চেঞ্জ’ এর রচয়িতা জন হেইলম্যান ও মার্ক হলপেরিন মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি’র মর্নিং জো অনুষ্ঠানে হিলারিকে নিয়ে এমন আভাস দেন।
২০০৮ সালে প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী হতে লড়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। সেই দৌড়ে বারাক ওবামার কাছে হেরে যান। পরে প্রেসিডেন্ট ওবামা তাকে পররাষ্ট্রমন্ত্রী করেন। হেইলম্যান বলেন, প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে নামতে দলীয় প্রার্থী হতে হিলারির আরেকবার মাঠে নামার সম্ভাবনা ৯৯ দশমিক চার শতাংশ। তবে এ বিষয়ে সম্ভাবনা দেখলেও তা অতটা জোরালো মনে করছেন না হলপেরিন। তিনি বলেন, এটা ঘটার সম্ভাবনা সামান্য কম। হলপেরিনের মতে, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পুনঃনির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পদের জন্য মাঠে নামলে সেখানে হিলারির লড়াইয়ে নামার সম্ভাবনা কম। তবে বর্তমান প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদের শেষদিকে এসে ভবিষ্যত্ পরিকল্পনা বিষয়ে হিলারিকে কোনো প্রশ্ন করা হলে বিনয়ী হাসিতেই তার উত্তর দেন তিনি। হিলারি ক্লিনটন ছাড়াও মেরিল্যান্ডের গর্ভনর মার্টিন ও’ম্যালি, নিউ ইর্য়কের গর্ভনর অ্যান্ড্রু কোমো ও কলোরাডোর গর্ভনর জন হিকেনলুপারও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার দৌড়ে মাঠে থাকবেন বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ/ইত্তেফাক
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency