Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

২০২১ সনের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য রাখে-যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 6, 2011 | 9:34 AM

ইউএসএ নিউজ: ২০২১ সনের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য রাখে” যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের ৪ মার্চ ২০১১ বঙ্গবন্ধু অডিটরিয়ামে বাংলাদেশ দূতাবাস এবং Thingstodo-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন। Thingstodo ওয়াশিংটনভিত্তিক তরুণ পেশাদারদের সামাজিক যোগাযোগের একটি প্রতিষ্ঠান।

 

বৃহত্তর ওয়াশিংটনে তথ্য-প্রযুক্তি, আইন, যোগাযোগ এবং শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রে কর্মরত ৫০ এর অধিক পেশাজীবি তরুণ এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। শত বছরের বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আরো উল্লেখ করেন যে, বাংলাদেশের রয়েছে স্বাধীনতা, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতার এক সুদীর্ঘ ইতিহাস। রাষ্ট্রদূতের বক্তব্যের অব্যবহিত পরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর একটি প্রামান্য চিত্র পরিবেশন করা হয়।

 

 বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত বাংলাদেশীদের মধ্যে খ্যাতনামা কয়েকজন শিল্পী বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রতিক বাংলা গান নৃত্য পরিবেশন করেন এবং ঐতিহ্যবাহী বাংলাদেশী  বাদ্যযন্ত্র দোতারার সাথে উপস্থিত দর্শকদের পরিচয় করিয়ে দেন। মূল অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত দর্শকদের জন্য বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শন করা হয়। 

 

পাবলিক ডিপ্লোমেসী ও গণযোগাযোগ কর্মসূচীর আওতায় বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর নিকট তুলে ধরার প্রয়াস হিসেবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানশেষে উপস্থিত অভ্যাগতদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV