২০২২ সালের মধ্যেই কোভিড পৃথিবী স্বাভাবিক হবে: বিল গেটস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ২০২২ সালের মধ্যেই পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন জনহিতৈষী হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি বিল গেটস। এর আগেও তিনি তার এই আশার কথা জানিয়েছিলেন। তার মতে, এই সময়ের মধ্যেই বিশ্বের দেশগুলোতে কোভিড ভ্যাকসিন সহজলভ্য হয়ে যাবে আর বিশ্ব কোভিডমুক্ত হতে পারবে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব আশার বাণী শোনান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তবে আগামী বছরও কোভিডের প্রকোপ থাকবে বলে জানান তিনি। ৬৫ বছর বয়সী বিল গেটস বলেন, আমাদেরকে এখনই পরবর্তী মহামারির জন্য প্রস্তুতি নিতে হবে। তার আশঙ্কা, মানুষ কোভিড মুক্ত হওয়ার পর এর ভয়াবহতার কথা ভুলে যাবে। তারপরেও যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে এবং অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাতে অন্তত এই প্রজন্ম কোভিডের কথা ভুলতে পারবে না। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি