Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

২০৫০ সালে জনসংখ্যা হবে ৯৬০ কোটি

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: June 14, 2013 | 9:05 PM

ডেস্ক: ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৭২০ কোটি থেকে বেড়ে দাঁড়াবে ৯৬০ কোটিতে। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস: দ্য ২০১২ রিভিশন’ শীর্ষক নতুন এক রিপোর্টে বলা হচ্ছে, উন্নয়নশীল, স্বল্পোন্নত ও অনুন্নত দেশগুলোতে জনসংখ্যা বাড়ার এ হার হবে সবচেয়ে বেশি। আফ্রিকার অর্ধেকের বেশি উন্নয়নশীল দেশ সে তালিকার শীর্ষে অবস্থান করছে। জাতিসংঘের অর্থনীতি ও সমাজ বিষয়ক দপ্তরের সহকারী মহাসচিব উ হোংবো বলেন, সামগ্রিকভাবে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও, এ রিপোর্ট আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, কয়েকটি উন্নয়নশীল রাষ্ট্রে, বিশেষত আফ্রিকায় জনসংখ্যা এখনও দ্রুত হারে বেড়ে চলেছে। ২০৫০ সালে বিশ্বের উন্নত রাষ্ট্রসমূহের জনসংখ্যা অনেকটাই অপরিবর্তিত থাকবে। পক্ষান্তরে, ৪৯টি স্বল্পোন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধির এ হার হবে দ্বিগুণ বা তারও বেশি। ২০১৩ সালে যেখানে তালিকাভুক্ত এ দেশগুলোর জনসংখ্যা প্রায় ৯০ কোটি, সেখানে ২০৫০ সালে তা বেড়ে দাঁড়াবে ১৮০ কোটিতে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV