Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

২০৬ বছর পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আবারও হামলা

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: January 7, 2021 | 1:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছে ট্রাম্পপন্থী সমর্থকেরা। এর ফলে ২০৬ বছর পর ক্যাপিটল ভবনে আবারও এমন ন্যক্কারজনক ঘটনা ঘটল খোদ মার্কিনদের হাতেই। এর আগে ১৮১৪ সালে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধের সময় এমন হামলা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর এ যুদ্ধ ‘ওয়ার অব ১৮১২’নামে পরিচিতি। এ যুদ্ধ শুরু হয় ১৮১২ সালের জুন মাসে। আর শেষ হয় ১৮১৫ সালে। আর সেই যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী হামলা করেছিল। ইউএস ক্যাপিটল হিস্ট্রি সোসাইটির বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবারের এ হামলায় সংঘর্ষে গুলিতে এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র সংন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য আইনপ্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন এ সময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা জানালায় ভাঙচুর চালায়। কয়েক ঘণ্টা ধরে এক প্রকার ক্যাপিটল দখল করে রাখে বিক্ষোভকারীরা। তবে  এক প‌র্যায়ে বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফের অধিবেশন শুরু হয়েছে। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেই সঙ্গে দুই প্রধান দলের একাধিক শীর্ষ ব্যক্তি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হল। ১৮১৪ সালেওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জালিয়ে দেয়। আপার কানাডার রাজধানী ইয়র্কে আমেরিকানদের হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালিয়েছিল বৃটিশ সেনারা। এসময় তারা হোয়াইট হাউজসহ শহরের অন্যান্য অংশেও আগুন লাগিয়ে দেয়। সেসময় বর্তমান কানাডা রাষ্ট্র ছিলনা। এটি ছিল বৃটিশদের একটি কলোনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV