Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

২০ কোটি টাকার লাঞ্চ!

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: June 6, 2013 | 4:03 PM

তাহমিনা সানি : এক বেলা পেট পুরে খাওয়ার জন্য কত টাকা ব্যয় করতে রাজি আছেন আপনি? যদি বলি, কেউ একজন খরচ করেছেন ২০ কোটিরও বেশি টাকা! দিন কয়েক আগে ওয়ারেন বাফেটকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের স্মিথ অ্যান্ড ওলেনস্কি রেস্টুরেন্ট থেকে যে লাঞ্চ প্যাকেট সরবরাহ করা হয়, সেটি তোলা হয়েছিল নিলামে। আগের সব রেকর্ড ভেঙে দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা সেটি কিনে নিয়েছেন ২০ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৬৫০ টাকা দিয়ে। সঙ্গে সঙ্গে ভেঙে গেছে পাঁচ বছর আগের পুরনো এক রেকর্ড। ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকার সে রেকর্ডটিও বাফেটেরই গড়া। ২০০৮ সালের ২৮ জুন হংকংয়ের ঝাউ ড্যানইয়াং ও তাঁর সাত বন্ধু বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও বাফেটের সঙ্গে উপভোগ করেছিলেন সেই পাওয়ার লাঞ্চ। গেল বছরও ঘটেছিল এমনই আরেক কাণ্ড। নাম-না-জানা এক নিলাম বিজয়ী বাফেটের এই পাওয়ার লাঞ্চের বিনিময়ে পরিশোধ করেছিলেন দুই কোটিরও বেশি টাকা! খাবারের মেন্যু খুব একটা আহামরি ছিল না। তবে সে টাকার পুরোটাই দান করা হয় দ্য গ্লাইড ফাউন্ডেশন নামের এক দাতব্য প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি কাজ করে দুস্থ ও গৃহহীনদের সহায়তায়। ওয়ারেন বাফেটের নিলামের লাঞ্চ বাদেও একটি দামি লাঞ্চের আয়োজন করা হয়েছিল ম্যানহাটানের নেলো রেস্টুরেন্টে। রুশ কোটিপতি এবং ইংলিশ ফুটবল দল চেলসির মালিক রোমান আব্রামোভিচ তাঁর ৯ বন্ধুকে নিয়ে এই রেস্টুরেন্টে যে খাবার খেয়েছিলেন, সেটির দামও ছিল অনেক। ২০০৯ সালের সেই খাবারের জন্য তাঁদের মাথাপিছু গুনতে হয়েছিল চার লাখ টাকা।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV