২০ বছর পর ফিরছে বিশ্বের প্রথম ওয়েবসাইট
অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ওয়েবসাইটটি পুনর্নির্মাণ করছেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্নের গবেষকেরা। ১৯৯০ সালে সার্নে কাজ করার সময় গবেষক টিম বার্নার্স লি বিশ্বের প্রথম ওয়েবসাইটটি তৈরি করেছিলেন। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন। পুনর্নির্মাণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক ড্যান নয়িস জানিয়েছেন, পুরোনো ওই ওয়েবসাইটটি ফিরিয়ে আনার উদ্দেশ্য হচ্ছে, কীভাবে ওয়েব যাত্রা শুরু করেছিল, আগ্রহীরা যাতে সে ইতিহাস জানতে পারেন। সার্নের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রথম ওয়েবসাইটটি ছিল সার্নের ওয়েব প্রযুক্তি-বিষয়ক। ওয়েবসাইটটির তথ্য নতুন প্রজন্মকে ওয়েবসাইটের শুরুর সময়টিকে জানার সুযোগ করে দেবে। দীর্ঘ দুই দশক পরে বিশ্বের প্রথম ওয়েবসাইটটির বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর লক্ষ্যেই সাইটটি পুনর্নির্মাণ করছেন গবেষকেরা। বিশ্বের প্রথম ওয়েবসাইটটি ব্রাউজ করার জন্য যেতে হবে নিচের লিংকটিতে (https://cds.cern.ch/record/1164399)প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি