২০ মাস পর উন্মুক্ত করা হলো স্ট্যাচু অব লিবার্টি
মেয়র মিসেল বলেন, স্বাধীনতা দিবসে নতুন করে স্ট্যাচু অব লিবার্টি উন্মুক্ত করে দেয়াটা আমেরিকাবাসীর জন্য একটা সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আমরা সত্যিই অনেক ভাগ্যবান। স্ট্যাচু অব লিবার্টি উন্মুক্ত করার পর হাজারো মানুষ এটি দেখতে ভিড় জমিয়েছে। বন্ধ করে দেয়ার আগে স্ট্যাচু অব লিবার্টি ন্যাশনাল মনুমেন্টের সুপারিনটেনডেন্ট ডেভিড লুসিঞ্জার জানান, ২ কোটি ৬০ লাখ ডলারের এক প্রকল্পের মাধ্যমে সিঁড়িতে অগ্নি প্রতিরোধক ঢাকনা, এলিভেটর ও বহির্গমন ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রতিবছর ৫০ লাখেরও বেশি মানুষ ৪৬ মিটার উঁচু স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসেন। এর মধ্যে দৈনিক আসা দর্শনার্থীর সংখ্যাই ২০ হাজার। স্ট্যাচু অব লিবার্টি স্থাপনের ১২৫তম বার্ষিকী পালনের বছর ২০১১ সালে অক্টোবরে এটি বন্ধ করে দেয়া হয়।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’