Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

২৩ ভাষায় কথা বলতে পারেন মার্কিন তরুণ

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 12, 2013 | 3:30 PM

 ডেস্ক: ১৭ বছর বয়সী নিউ ইয়র্কের টিমথি ডোনার ২৩টি ভাষায় পারদর্শী। খুবই অল্প সময়ের মধ্যে সে নতুন একটি ভাষায় দক্ষতার সঙ্গে কথা বলতে পারে। অসাধারণ এই গুণের কারণে টিমথি বিশ্বব্যাপী সবার দৃষ্টি কেড়েছেন। ইউটিউবে সে কিছু ভিডিও প্রকাশ করে যেখান থেকে তার এই ভাষা দক্ষতা পরিচিতি লাভ করে। একটি ভিডিওতে তাকে দেখা যায় একের পর এক ২০টি ভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে।
বিশেষজ্ঞরা তাকে ‘হাইপারপলিগ্লট’ বলে আখ্যায়িত করে। এটা হলো অল্প কিছু অনন্য সাধারণ মানুষের একটি শ্রেণী যারা স্বল্প সময়ের মধ্যে নতুন কোন ভাষায় পারদর্শিতা অর্জনে সক্ষম। হাফিংটন পোস্ট জানায়, সে এক সপ্তাহের মধ্যে হিব্রু ভাষায় দক্ষতা অর্জন করার পর থেকে তার মধ্যে বিভিন্ন ভাষা শেখার আগ্রহ জমে।
টিমথি নিত্যনতুন ভাষাগুলোর চর্চা করে নিউ ইয়র্কের বিভিন্ন ভাষী ক্যাব ড্রাইভারের সঙ্গে কথা বলে। এছাড়াও সে অনলাইনে ই-মেইল ও স্কাইপের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। ডোনারের জানা ভাষাগুলো হলো, অ্যারাবিক, ক্রোয়েশিয়ান, ডাচ্‌, হিন্দি, ইংলিশ, ফারসি, ফ্রেঞ্চ, জার্মান, হাউসা, হিব্রু, ইন্দোনেশিয়ান, ইসিহোসা (সাউথ আফ্রিকার জাতীয় ভাষা) ইতালিয়ান, মান্ডারিন, ওজিবোয়ে (আমেরিকার আদিবাসীদের একটি ভাষা), পার্সিয়ান, পাস্তো, রাশিয়ান, প্যানিশ, সোয়াহিলি, তুর্কি, ওলোফ ও ঈদ্দিশ।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV