Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

৩০ বছরের ছোট স্বামী পেয়ে অভিভূত ৫৩ বছর বয়সী কেসি

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: October 4, 2015 | 12:18 AM

কেসি বার্গের বয়স ৫৩ বছর। একদিন তিনি তার এক সহকর্মীকে  ভালবাসায় পূর্ণ এক টেক্সট ম্যাসেজ পাঠান। কিন্তু ভুল করে তা চলে যায় ২৩ বছর বয়সী অচেনা এক যুবক হেনরি গ্লেন্ডেনিংয়ের কাছে। সেই ভুল থেকেই জন্ম নিয়েছে এক অসম প্রেম। তারই চূড়ান্ত পরিণতি ঘটেছে তাদের বিয়ের মধ্য দিয়ে। এই দম্পতির বয়সের পার্থক্য ৩০ বছর। পাত্রীর  চেয়ে ছোট পাত্র।  এখবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়েছে, ওই যে বয়সের ফারাক তা তাদের  প্রেমের কাছে তুচ্ছ । এর আগে বিয়ে হয়েছিল কেসি বার্গের। সে বিয়ে টেকেনি। তাই তিনি নিজের মনের মতো কাউকে খুঁজছিলেন। একদিন অফিসের এক সহকর্মীর কাছে প্রেম নিবেদন করে পাঠিয়ে দেন এক টেক্সট ম্যাসেজ। কিন্তু তা যথাস্থানে না গিয়ে পড়ে হেনরির হাতে। সেই থেকে দুজনের যোগাযোগ। আস্তে আস্তে সেই যোগাযোগ প্রেমে রূপ নেয়। এ প্রেম নিয়ে কেসি বার্গ বলেছেন, বিবাহিত জীবনের ইতি ঘটার পর আমি একাকী হয়ে পড়ি। তবে তাই বলে আমার সহসাই কোন পুরুষের সাহচর্য্য দরকার ছিল না। একদিন কাকতালীয়ভাবে জানাশোনা হয়ে যায় হেনরির সঙ্গে। সেই থেকে আমাদের পরিচয়। সেই পরিচয় থেকে প্রেম। স্ত্রী কেসিংয়ের থেকে ৩০ বছরের ছোট হেনরি বলেন, বযস আসলে আমাদের মাঝে কোন ব্যবধান সৃষ্টি করে নি। পরিচয় হওয়ার পর পর আমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তা গভীর থেকে গভীর হতে থাকে। শুরুতে, একেবারে প্রাথমিক পর্যায়ে মনে হয়েছিল আমরা একই অবস্থানে থেকে আন্দোলিত হচ্ছি। আমাদের মনে দোলা লেগেছে। কেসি-এর টেক্সট ম্যাসেজ পাওয়ার পর কেটে যায় দু’বছর। একদিন কেসিকে বিয়ের প্রস্তাব দেন হেনরি। একটি রেস্তোরাঁয় তারা খাবার খাচ্ছিলেন। তখন সেখানে বাজছিল কেসির প্রিয় একটি গান। এমন সময় ওই প্রস্তাব দেন হেনরি। তার প্রস্তাবে অভিভূত হয়ে পড়েন কেসি। তারপর এবার গ্রীষ্মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কেসি বলেছেন, আমরা একজন ঠিক যেন আরেকজনের জন্য বেঁচে আছি। আমাদের বোঝাপড়া চমৎকার। আমরা একজন অন্যজনের সঙ্গে খোলামেলা আলোচনা করি। একসঙ্গে অনেক মজা করি। সবকিছু যেন এক এডভেঞ্চার। হেনরি বলেছেন, এমন অসম বিয়েতে তিনি উৎসাহী হয়েছেন ‘দ্য সিক্রেট’ নামের একটি বই পড়ে। সেখানে জীবন কিভাবে পরিবর্তিত হয় তা বলা আছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ