Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করতে স্বাগতিক কমিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: July 5, 2021 | 5:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে স্বাগতিক কমিটির এক জুম বৈঠক ৩০ জুন বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক কমিটির কনভেনার জি আই রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব শিব্বীর আহমেদ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির প্রথম চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত লেখক বিজ্ঞানী ড. নুরান নবী।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান হাসমত মোবিন, প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, প্রাক্তন চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য গোলাম ফারুক ভুঁইয়া, সাদেক খান, আরেফিন বাবুল, মাহবুবুর ভুঁইয়া, ডা. মুহাম্মদ আলী মানিক, জাহিদ হোসেন, এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন জয়েন সেক্রেটারি রফিক খান, স্বাগতিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, সিনিয়র কো-কনভেনার সালেহ আহমেদ, কো-কনভেনার সাইদ এম বাবু, কো-কনভেনার মহিন উদ্দীন দুলাল, জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন, জয়েন সেক্রেটারি ইমতিয়াজ লতিফ তুষার, সোংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসাইন, সিনিয়র কোর্ডিনেটর আরশাদ আলী বিজয়, কোর্ডিনেটর মামুন খান, সোস্যাল মিডিয়া চেয়ারম্যান মীর রফিক, ভাইস প্রেসিডেন্ট জীবক বড়–য়া, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম কামাল, সিকিউরিটি কমিটির সিনিয়র কো-চেয়ারপার্সন দেওয়ান জমির পলাশ, ষ্টেজ কমিটির চেয়ারপার্সন আবু সরকার, কো-চেয়ারপার্সন হাসানাত সানি, ড্যান্স আইডল কমিটির চেয়ারপার্সন রোকেয়া হাসি, মিউজিক আইডল কমিটির চেয়ারম্যান নাসের আহমেদ, খন্দকার ইলাহী, গোলাম সাদাত, শিল্পী এম এ শোয়েব, ফরহাদ হোসেন, ড. আনিস রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম মুকুল, ডা. মোহাম্মদ সিরাজ উল্লাহ, নাজনিন আকতার, শামীম চৌধুরী, এনামুল হক, সহ প্রায় ৬০ জনেরও বেশি স্বাগতিক কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দ।
সভায় আর্থিকভাবে কিভাবে স্বাগতিক কমিটিকে কিভাবে সহযোগীতা করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টাবৃন্দরা ফোবানাকে সফল করবার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর শুক্র শনি ও রোববার তিনদিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।
সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগোরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, ফ্যাশন শো, সাইটেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন সহ নানামুখী আয়োজন।
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম ৫৭১-৪৩৫-৬৭২৮, কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী ২০২-৪৮৯-২০০০, সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন ৭০৩-৩৮৯-৬৭৮৯ সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া ৭০৩-২০৩-৬৭৪২, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও প্রধান পৃষ্ঠপোষক করি পাটোয়ারী ৩০১-৭৬৮-৬৭০০ এর সাথে যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ