Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

৩৭ তম ফোবানার হোস্ট সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস’র নির্বাচন অনুষ্ঠিত : মবিন-সইয়েদ প্যানেল বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: January 18, 2022 | 12:42 PM

জুয়েল সাদাত : নর্থ টেক্সাসের বাংলাদেশিদের অন্যতম বড় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৫ ও ১৬ জানুয়ারী। তীব্র ঠান্ডা উপেক্ষা করে ডালাস ও ফোর্ট ওয়ার্থসহ আসে পাশের বিভিন্ন শহর থেকে বিপুল পরিমানে বাংলাদেশিরা তাদের পরিবার নিয়ে দারুন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই নির্বাচনে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।

বান্ট এর নির্বাচন নিয়ে টেক্সাস এর পুরো কমিউনিটি জেগে উঠেছিল কয়েকটি মাস। উত্তর আমেরিকায় টেক্সাসের বান্ট একটি মর্যাদাশালী সংগঠন। ৯৫০ জন ভোটারের মধ্যে সর্বোচ্চ ৭৭৪ টি ভোট কাষ্ট হয়। বৈরী আবহাওযাকে পাশ কাটিয়ে নজির বিহীন শান্তিপুর্ন দুই দিনের নির্বাচন একটি অনন্য্ উদাহরন সৃষ্টি করছে আমেরিকায়৷ 

নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমেরিকায় এবার প্রথম কোন কমিউনিটি সংগঠনের নির্বাচন দুই দিনে অনুষ্ঠিত হয়। 

প্রথম দিন আরভিং শহরের হিল্টন গার্ডেন ইন এ ৩ জন নির্বাচিত ইলেকশন কমিশনার, ৪ জন নিরপেক্ষ অবজার্ভার ও ৮ জন নতুন প্রজন্মের ভলান্টিয়ারসহ ডালাস কাউন্টি শেরিফ ও একজন পুলিশ অফিসার এর উপস্থিতিতে সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রঁথম দিনের কাষ্টিক ভোট কাউন্টি শেরিফ অফিসে সংরক্ষিত ছিল। 

ডালাস কাউন্টি এলেক্সিস হোটেলে দ্বিতীয় দিন ১৬ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়েছিল। যাতে ডালাস ও টেক্সাসের সকল নাগরিক ভোটাররা ভোট থেকে বিরত না থাকেন তার জন্য এই ব্যবস্থা ছিল বলে জানান টেক্সাসের বান্টের একজন ভলান্টিয়ার রানা ওয়াদুদ। 

বান্ট নর্থ টেক্সাসের একমাত্র সংগঠন যারা প্রতি দুই বছর অন্তর কার্যকরী পরিষদের সদস্যদের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াই নির্বাচিত করে থাকেন।

এবারের নির্বাচনের দুইটি প্যানেল মবিন-সাইয়েদ ও লুতফুর রহমান-কাজী প্যানেল প্রতিন্দিতা করলেও অপপ্রত্যাশিত ভাবে লুতফুর রহমান-কাজী প্যানেল নির্বাচনের ২ দিন আগে নির্বাচনে অংশ না নিয়েই বিনা ভোট নিজেদেরকে বিজয়ী ঘোষণা করার অভিযোগ পাওয়া যায়।

কমিউনিটির সবাই এ ধরণের অগণতান্ত্রিক মানসিকতাকে প্রত্যাখ্যান করে পুর্ব নির্ধারিত নির্বাচনের তারিখ জানুয়ারির ১৫ ও ১৬ তারিখে বিপুলভাবে সাড়া দিয়ে গনতন্ত্র ও তাদের ভোটের অধিকারকে সমুন্নত রাখেন সবাই।

ভোট গ্রহন শেষে ১৬ জানুয়ারী সন্ধ্যায় ডালাস কাউন্টি ইলেকশন এডমিনিস্ট্রেটরের মাধ্যমে তিন জনের নির্বাচন কমিশন এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে হাসমত ভোট পান ৭৭৪ টি, নিকটতম প্রতিদন্ধি লুতফুর রহমান ৫৭ টি, ভাইস প্রেনিডেন্ট সামসুদ দোহা সাগর ৬৬৭ টি, নিকটতম প্রতিদ্বনন্ধী নাহিদা আলী ডেইজী ৬৭, সাধারন সম্পাদক সাইদ হাসান চৌধুরী ৭৫৭, নিকটতম প্রতিদ্বন্ধি কাজী ইসলাম ৫৭, ট্রেজারার ফায়াজ আরিফ ৭২১, নিকটতম প্রতিদ্বন্ধি খালিদ শাহনেয়াজ প্রিন্স ১০৩, কালচারাল শেখ রাশেদ লেমন ৭১৬, নিকটতম প্রতিদ্বন্ধি নাফিস হোসাইন ৮৭, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী মুশফিকুর রহমান সায়েম ৭৫২, নিকটতম প্রতিদ্বন্ধী মনসুর চৌধুরী ৬৪, আর্গানাইজেশন সেক্রেটারী  মুনির হোসেন ৭৫৫, নিকটতম প্রতিদ্বন্ধী মোাহম্মদ রশিদ পিন্টু ৬৫, এক্সিকিউটিভ মেম্বার দু’জন পাশ করেছেন, জেসমিন ওয়াহিদ (রুপালী) ৭৩৮ ও রেজাউর রহমান ৬৪৯ তাদের নিকটতম প্রতিদ্বন্ধীরা পান মিজানুর রহমান লিটন ১৩৪ ও সানা শেখ ৬৩। মোট ভোট বাজেয়াপ্ত হয় ৯২ টি।

বান্টের নির্বাচনের একটি চম্যকার দিক ছিল ১৮ বছরের উর্ধের যেকেউ নর্থ টেক্সাসের কাউন্টিগুলোর বা সিটির বাংলাদেশী নাগরিকরা আইডি দেখিয়ে সাথে সাথে ভোট দিতে পেরেছেন৷ কোন সদস্য ফি নবায়ন বা ভোটার লিষ্টেররদ জটিলতা ছিল না।

বান্ট এর নির্বাচনে সহ সভাপতি পদে সংগঠক নাহিদা আলী ডেইজী ও কাজী চৌধুরী স্বামী-স্ত্রী একে অপরের সাথে প্রতিদ্বন্ধীতা করেন, দুজনই জয়লাভ করতে পারেন নি। দুজনের একই পদে প্রার্থিতা নানা গুঞ্জনের সৃষ্টি করে৷ আগামী ৩৭ তম ফোবানার হোস্ট করছে বান্ট, তাই বান্টের নেতৃত্ব নিয়ে নীরব -সরব প্রতিযোগীতা ছিল সর্বত্র।

সভাপতি হাসমত মোবিন একজন দক্ষ সংগঠক হিসাবে পুরো প্যানেল নিয়েই পাশ করেছেন। হাসমত মোবিন নির্বাচন পরবর্তি তার প্রতিক্রিয়ায় জানান, সকলের সাথে মিলে মিশেই কাজ করব। বান্টকে নতুন করে সাজানো ও ৩৭ তম সফল ফো্বানাই আমাদের প্রধান কাজ। সকলের সহযেগীতা কামনা করি। 

নির্বাচনে মবিন-সইয়েদ প্যানেলের সকলেই বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন প্রেসিডেন্ট- হাসমত মুবিন, ভাইস প্রেসিডেন্ট- শামসুদ্দোহা সাগর, জেনারেল সেক্রেটারী- সাইয়েদ হাসান চৌধুরী, ট্রেজারার- ফায়েজ আরিফ, কালচারাল সেক্রেটারী- শেখ রাশেদ লিমন, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী মুশফিকুর রহমান সিয়াম, অরগানাইজিং সেক্রেটারী- মোঃ মুনির হোসাইন টিপু, এক্সিকিউটিভ মেম্বার- জেসমিন ওয়াদুদ রুপালি ও মোঃ রেজাউর রহমান।

নব নির্বাচিত সদস্যরা ২০২২-২০২৩ সালের ব্যান্ট কার্যকরী পরিষদের দায়িত্ব বুঝে নিবে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV