৩ ঘণ্টা টিভি দেখায় অকাল মৃত্যুর দ্বিগুণ ঝুঁকি
নতুন এক গবেষণায় বলা হচ্ছে, অতিরিক্ত টেলিভিশন দেখার ফলে পূর্ণবয়স্ক ব্যক্তিরা অকাল মৃত্যুর দ্বিগুণ ঝুঁকিতে পড়তে পারেন। প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা বা তার বেশি সময় যারা টিভি দেখায় অভ্যস্ত, তারা এ ঝুঁকিতে থাকেন। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার ও অন্য যে কোন প্রাণঘাতী রোগে তাদের মৃত্যু হতে পারে। গবেষণাপত্রটি অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। গবেষকরা বলছেন, পূর্ণবয়স্ক ব্যক্তিদের উচিত নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা, দীর্ঘক্ষণ বসে যে কোন কাজ করার অভ্যাস ত্যাগ করা এবং দিনে ১ থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত টিভি দেখা। স্পেনের প্যামপ্লোনায় ইউনিভার্সিটি অব নাভাররার জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক মিগুয়েল মার্টিনেজ গঞ্জালেজ বলছিলেন, অলস বসে সময় অতিবাহিত করার মধ্যে টেলিভিশন দেখা অন্যতম এবং মানুষের মধ্যে এ ধরনের কাজ করার প্রবণতাটা ক্রমেই আশঙ্কাজনক হারে বাড়ছে। মার্টিনেজের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। এর আগে টেলিভিশন দেখার সঙ্গে মৃত্যু ঝুঁকি নিয়ে গবেষণা চালানো হয়েছিল। সেখানেও বেরিয়ে এসেছিল ভয়াবহ তথ্য। নতুন এ গবেষণায় গবেষকরা ১৩ হাজার ২৮৪ জন তরুণ ও স্বাস্থ্যবান বিশ্ববিদ্যালয় স্নাতকধারীকে পর্যবেক্ষণে রেখেছিলেন। তাদের গড় বয়স ৩৭ বছর ও এর মধ্যে ৬০ শতাংশই তরুণী। বেশ কয়েক বছর তাদের পর্যবেক্ষণে রাখার পর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন তারা।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!