Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

৩ বছরে ভারতে ৫৮ হাজার বাংলাদেশি লাপাত্তা, প্রচুর বাংলাদেশি ভারতে গিয়ে আর দেশে ফেরে না!

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: August 15, 2012 | 12:42 PM

অনলাইন ডেস্ক : ভারতের লোকসভায় এক আলোচনায় আজ বুধবার জানানো হয়, গত তিন বছরে ভারত থেকে ৫৮ হাজার বাংলাদেশি লাপাত্তা হয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রচুর বাংলাদেশি ভারতে গিয়ে আর দেশে ফেরে না। অবৈধভাবে দীর্ঘদিন অবস্থান করতে হয় বলে এ মানুষগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মে জড়িয়ে পড়ে। লোকসভায় দেওয়া সরকারি তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত ৮২ হাজার ৫৮৫ জন বাংলাদেশি দেশে ফেরেনি। তাদের সবাই বৈধভাবে ভারতে গিয়েছিল। বাংলাদেশিদের দীর্ঘ সময় অবস্থান করাকে ‘আশঙ্কাজনক’ বিবেচনা করে ভারত সরকার এ ব্যাপারে তত্পরতা শুরু করে। লোকসভায় দেওয়া তথ্যে বলা হয়, ৮২ হাজার ৫৮৫ জনের মধ্যে মাত্র ২৩ হাজার ৬৫৩ জনকে খুঁজে পাওয়া সম্ভব, যাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো যাবে। বাকি ৫৮ হাজার ৯৩২ জনের ব্যাপারে কোনো তথ্য সে দেশের নিরাপত্তা বাহিনীর কাছে নেই। পার্লামেন্টে এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত জবাবে বলা হয়, ২০০৯ সালে ৩২ হাজার ৬৪৪ জন বাংলাদেশি নিজ দেশে ফেরেনি। ২০১০ সালে ২৮ হাজার ৬৬৭ জন এবং ২০১১ সালে ২১ হাজার ২৭৪ জন লাপাত্তা হয়ে গেছে। লিখিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সালে ১০ হাজার ৬০২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। ২০১০ সালে ছয় হাজার ২৯০ এবং ২০১১ সালে  ছয় হাজার ৭৬১ জন বাংলাদেশির বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV