৪০ হাজার কিলোমিটার হাঁটলেন মাসাহিতো…
ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে হেঁটে ৪ বছরের কিছু বেশি সময়ে ৪০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন জাপানের এক তরুণ। তবে এতো দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেয়া কোন নতুন রেকর্ড কিনা, সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। শুধু হাঁটলেও তো কথা ছিল না! তিনি একটি দুই চাকার হাতে টানা-বাহনও টেনেছেন। মাসাহিতো ইয়োশিদা (৩২) ২০০৯ সালে সাংহাই থেকে হাঁটা শুরু করেন। পর্তুগালের কাবো দা রোকায় পৌঁছতে তার সময় লেগেছিল ১ বছর ৮ মাস। পাড়ি দিয়েছিলেন ১৬ হাজার কিলোমিটার পথ। অবশ্য, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে মাসাহিতো গিয়েছিলেন বিমানে চড়ে। তারপর আবার হেঁটে নিউ জার্সি থেকে গেলেন ভ্যাঙ্কুভার। ২০১১ সালের অক্টোবরে তিনি সেখানে পৌঁছান। মাসাহিতো অস্ট্রেলিয়ায় দীর্ঘপথ হাঁটার পর এশিয়াতে ফেরেন। সিঙ্গাপুর ও ভিয়েতনাম হেঁটে পাড়ি দেন। স্বাস্থ্য-সমস্যা থাকা সত্ত্বেও, এ তরুণ প্রতিদিন কমপক্ষে ৩০ কিলোমিটার হাঁটতেন। সাংহাই থেকে তাইওয়ান পর্যন্ত আরও ৫০০ কিলোমিটার পথ হাঁটার পর নিজ দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি