৪১ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজ ফোন
লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোন I এবার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজচালিত স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে নকিয়া। সম্প্রতি নকিয়া আনুষ্ঠানিকভাবে লুমিয়া ১০২০ মডেলের নতুন এ স্মার্টফোনটির উন্মোচন করে। উইন্ডোজ ৮ চালিত নতুন এ স্মার্টফোনটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেন নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলপ। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কসহ বর্তমান সময়ে সব নেটওয়ার্কই সমর্থন করবে নতুন এ স্মার্টফোনটি। ১৩০.৪ মিলিমিটার দৈর্ঘ্য, ৭১.৪ মিলিমিটার প্রস্থ, ১০.৪ মিলিমিটার পুরু স্মার্টফোনটির ওজন ১৫৮ গ্রাম। ক্লিয়ারব্যাক অ্যামোলেড ৪.৫ ইঞ্চি পর্দার এ ফোনে রয়েছে গরিলা গ্লাস প্রযুক্তি। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম৮৯৬০ ক্রেইটভিত্তিক ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ইত্যাদি সুবিধা। নকিয়ার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা মূল আকর্ষণটি হচ্ছে ক্যামেরা। এ ক্যামেরার সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ১/১.৫ ইঞ্চির সেন্সর। এর ফোকাল লেন্থ ২৪ মিলিমিটার। অপটিক্যাল জুমিং সুবিধা থাকায় এতে ছবির ক্ষেত্রে তিন গুণ এবং ভিডিও করার ক্ষেত্রে ছয় গুণ ডিজিটাল জুম করা যাবে। নানা সুবিধার এ স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ৩০০ ডলারে। ২৬ জুলাই থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে এবং সেপ্টেম্বরের মধ্যে ইউরোপ এবং চীনের বাজারে পাওয়া যাবে লুমিয়া ১০২০।—বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’