৪২ বছর আগে বিমান ছিনতাই:কিউবান বংশোদ্ভূত মার্কিনির ১৫ বছরের কারাদণ্ড
ইউএসএনিউজ ডেস্ক: নিউইয়র্কের একটি আদালত ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্র থেকে কিউবাগামী একটি বিমান ছিনতাইয়ের দায়ে কিউবান বংশোদ্ভূত এক আমেরিকানকে গত মঙ্গলবার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাঁর নাম লুইস আরমান্দো পেনা সলত্রেন (৬৭)। তাঁকে বিচারের মুখোমুখি করতে ২০০৯ সালে কিউবা থেকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। গত মার্চে সলত্রেন অপরাধের কথা স্বীকার করেন।১৯৬৮ সালের ২৪ নভেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হাভানাগামী প্যান আমেরিকান ফ্লাইট-২৮১-এ সলত্রেন পিস্তল ও ছোরা সঙ্গে নিয়ে উঠে পড়েন। বিমানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত এলাকা পুয়োর্তোরিকো অঞ্চল অতিক্রম করার সময় দুই সহযোগীসহ সলত্রেন অস্ত্রের মুখে ক্রুদের বিমানটির দিক পরিবর্তন করতে বাধ্য করেন। বিমানে ক্রুসহ ১০৩ আরোহী ছিলেন। তাঁর বিরুদ্ধে বিমান ছিনতাই, ক্রুদের কাজে হস্তক্ষেপ ও অপহরণের অভিযোগ আনা হয়।সলত্রেনের আইনজীবী বলেন, ‘ওই ঘটনার জন্য কয়েক দশক ধরে অনুতপ্ত ছিলেন তিনি। এটা তাঁর জন্য কঠিন সাজা হয়েছে।’ তবে বিচারক অ্যালভিন হেলারস্টেইন বলেন, ‘বিমান ছিনতাই একটি গুরুতর অপরাধ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এ সাজা দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে কঠোর সাজা দেওয়া গুরুত্বপূর্ণ।’ ১৯৭০-এর দশকে নিউইয়র্কের একটি আদালত সলত্রেনের দুই সহযোগীকে যথাক্রমে ১৫ ও ১২ বছরের কারাদণ্ড দেন। সূত্র : বিবিসি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি