৪৪ দিন ধরে বেডরুমে মায়ের মৃতদেহ লুকিয়ে রেখে ধরা পড়ল মেয়ে, তবে মায়ের মৃত্যু অস্বাভাবিক নয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মায়ের মৃতদেহ ঘরের ভেতর ৪৪ দিন লুকিয়ে রাখার পর ধরা পড়েছেন আমেরিকার ৫৫ বছর বয়সী এক মহিলা। নিজের বেডরুমে ৫৪টি কম্বলে লুকিয়ে রাখা ওই মরদেহের দুর্গন্ধ দমানোর জন্য ৬৬টি এয়ার ফ্রেশনার স্প্রে ব্যবহার করেছেন জো-হুইটনি নামের ওই মহিলা। শুক্রবার তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
চলতি বছরের শুরু থেকে জো-হুইটনির বাড়িতে সবসময়ের জন্য তালা লাগানো থাকত বলে জানায় তার প্রতিবেশীরা। নানা অজুহাতে কাউকে বাড়িতেও প্রবেশ করতে দিতেন না জো-হুইটনির। এমনকি নিকট আত্মীয়দেরও বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছিলেন তিনি। সম্প্রতি জো-হুইটনির ভাতিজা জানালা ভেঙ্গে বাড়ির ভেতরে ঢুকে আসল ঘটনা জানতে পারেন।
স্থানীয় পুলিশ হুইটনির বক্তব্য রেকর্ড করেছে। তবে হুইটনির মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়নি বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আনন্দবাজার।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী