Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাইডেনের

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: January 20, 2021 | 7:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক : ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিয়েছেন জো বাইডেন।  স্থানীয় সময় বুধবার বেলা ১১ টা ৫০ মিনিটে শপথ নেন তিনি। নতুন প্রেসিডেন্টকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জো বাইডেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।

জো বাইডেনের পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমালা হ্যারিস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। আজ কোনো প্রার্থীর বিজয় নয়, আমরা একটি কারণ উদযাপন করব। কারণটি গণতন্ত্র। মানুষের প্রার্থনা কবুল হয়েছে। মানুষের ইচ্ছার মান রাখা হয়েছে।’

ক্যাপিটলে দাঙ্গার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র মূল্যবান, গণতন্ত্র ভঙ্গুর। আর এই মুহূর্তে গণতন্ত্র জয়ী হলো।’

বাইডেনকে শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। তার আগে শপথ নেন দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হওয়া কমলা হ্যারিস।

এর আগে, নির্ধারিত সময় সকাল ১০টার দিকেই ক্যাপিটলে পৌঁছান জো বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন, কমলা হ্যারিস, কমলার স্বামী ডগ এমহফ প্রমুখ। এবার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানটি ছিল একেবারেই অন্যরকম। এমনিতে করোনার কারণে চারদিকে সতর্কতা। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব পুরো পরিস্থিতিকে একেবারেই বদলে দেয়। এমন আরো ঘটনার আশঙ্কায় পুরো দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। ওয়াশিংটন ডিসিকে রীতিমতো অবরুদ্ধ করে ফেলা হয়। এরই মধ্যে গতকাল অভিষেক অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি ছিল নিয়ন্ত্রিত। পূর্ব ঘোষণা অনুযায়ী ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান জয় ঘোষণা করলো গণতন্ত্রের।

বাইডেনের জন্য মার্কিন রাজনীতির চূড়ায় পৌঁছানোর এই পথ মোটেও সহজ ছিল না। তিনবারের চেষ্টায় এই সাফল্য ধরা দিয়েছে তার হাতে। ১৯৮৭ এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন বাইডেন। দু’বারই ব্যর্থ হন। ২০২০ সালে আর নিরাশা নয়, ধরা দিয়েছে বহুল প্রত্যাশিত সেই সফলতা। বিপুল ভোটে জিতে ট্রাম্পের হাত থেকে কেড়ে নিয়েছেন হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ। জো বাইডেনের আবেগমাখা বক্তৃতার সময় উপস্থিত লোকজনকে অশ্রুসিক্ত হতে দেখা যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV