৪৮ ঘণ্টায় প্রেসিডেন্ট বাইডেনের ৩০ নির্বাহী আদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জোসেফ বাইডেন গত ৪৮ ঘণ্টায় ৩০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বাইডেন স্বাক্ষরিত এইসব নির্বাহী আদেশের মধ্যে ১০ টি ডিক্রিই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরুদ্ধে জনস্বার্থে নেয়া হয়েছে। ট্রাম্প তার চার বছরের বেশিরভাগ নীতির প্রয়োগ করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে।বুধবার সন্ধ্যায় ওভাল অফিসে বসেই শুক্রবার বিকেল পর্যন্ত তিনি যে সকল গুরত্বপূর্ণ ডিক্রি জারি করেন। ক্ষমতা নিয়েই ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন ঝড়ের গতিতে মনোযোগ দিয়েছেন কাজে। এর মধ্যে রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পুনরায় অর্থায়নের প্রতিশ্রুতি প্রদান, প্যারিস জলবায়ু প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন, মুসলিম দেশগুলোর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ, কীষ্টোন এক্স এল পাইপ লাইন পুনর্বিবেচনা , সরকারের সকল স্হাপনায় মাস্ক ব্যবহার, অতিমারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অর্থনীতি পুনরুদ্ধার, বির্পযস্ত আমেরিকানদের খাদ্য
সহায়তা বাড়ানো ও বাড়ি থেকে উচ্ছেদ স্হগিত রাখা উল্লেখযোগ্য।
এইসব আমেরিকার স্বার্থ পরিপন্থী নীতি ছিল সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের একরোখা মনোভাবের ফসল। বাইডেন যা একে একে ঝেড়ে ফেলছেন। ট্রাম্প প্রথম থেকেই নানা অজুহাত তুলে ইমিগ্রেশনের উপর খড়গ হস্ত হয়ে ওঠেন। তার উগ্র শেতাঙ্গবাদী গৌষ্ঠীকে খুশী করতে নিয়মিত ইমিগ্রেশন বন্ধ সহ অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ রুদ্ধ করতে চালান নানা অপতৎপরতা।
অতিমারি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিলেও করোনাকে ঠিকই ব্যবহার করেন ইমিগ্রেশনের ক্ষেত্রে। অতিমারি কোভিডের ভয়াবহতা ঢেকে রাখতে প্রয়াস চালান শুরু থেকেই। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নিয়েই করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বাইডেন প্রসাশন তার প্রথম ১শ দিনে ১শ মিলিয়ন ভ্যাকসিন আমেরিকানদের মাঝে প্রয়োগের কর্মসূচি সামনে রেখে অগ্রসর হচ্ছে। তার প্রশাসন ডা. অ্যান্থনি ফাউসির নেতৃত্বে এই মহামারীর বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030