৪ বছরের শিশুর চেয়েও নির্বোধ অত্যাধুনিক কম্পিউটার…
ডেস্ক: বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার ৪ বছর বয়সী একটি চটপটে মানবশিশুর কাছেও হার মানবে। শিকাগোর ইলিনয়িস ইউনিভার্সিটির গবেষকরা নতুন এ তথ্য দিয়েছেন। তারা সবচেয়ে আধুনিক কম্পিউটারের আইকিউ বা মেধা যাচাইয়ের পর এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ৪ বছর বয়সী একটি শিশুর আইকিউয়ের সঙ্গে অত্যাধুনিক কম্পিউটারের তুলনামূলক মেধা যাচাইয়ের পর দেখা যায়, ৪ বছরের শিশুটিই বেশি চটপটে। মেধার বিচারে তার চেয়ে নির্বোধ প্রমাণিত হলো কম্পিউটার। এমআইটি’র তৈরি করা কনসেপ্ট নেট ৪ নামের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিটারকে এ তুলনামূলক মেধা পর্যালোচনার জন্য নির্বাচন করা হয়। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। অবশ্য, সাধারণ একটি ৪ বছরের শিশু যতটা চটপটে, তার সঙ্গে খুব বেশি পার্থক্য নেই এ কম্পিউটারের।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’