Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: November 22, 2011 | 7:33 AM

ইউএসএ নিউজ ডেস্ক: আগামী ৫ই জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আজ কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ২রা ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ৪ ও ৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৪ই ডিসেম্বর। তফসিল ঘোষণার আগে সকালে দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। গত জুলাইয়ে দুটি পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপ সচিব ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন। তার সঙ্গে থাকবেন নয় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। ৬৫টি  ভোটকেন্দ্রের ৪২১টি বুথে ভোটগ্রহণ হবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV