৫ বছরের ভাইয়ের গুলিতে ২ বছরের বোন নিহত
ডেস্ক: জন্মদিনে উপহার হিসেবে পাওয়া পয়েন্ট ২২ ক্যালিবার রাইফেল নিয়ে খেলছিল ৫ বছরের এক শিশু। খেলতে খেলতে দুর্ঘটনাক্রমে ট্রিগারে চাপ পড়ে একটি গুলি বেরিয়ে যায়। এতে শিশুটির ২ বছর বয়সী বোন ক্যারোলিন স্টার্কস গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের কাম্বারল্যান্ড কাউন্টিতে ঘটেছে এ ঘটনা। শিশু দুটির মা এ সময় ঘর পরিষ্কার করছিলেন। ঠিক যখন দুর্ঘটনাটি ঘটে সে সময় বারান্দায় ছিলেন তিনি। ৩ মিনিট আগে মাত্র ঘর থেকে বেরিয়েছিলেন মা। রাইফেলের শব্দে দৌড়ে সেখানে পৌঁছে এ অবস্থায় পান মেয়েকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত বছর ৫ বছরের ছেলে শিশুটিকে রাইফেল উপহার দেয়া হয়েছিল ও ঘরের একটি কোনায় সেটি রাখা ছিল। শিশু দুটির পিতামাতা জানতেন না একটি গুলি রাইফেলটির মধ্যে তখনও ছিল। ময়নাতদন্তের পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করা হবে বলে মনে করা হচ্ছে। গত মাসেই প্রায় একই ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ৬ বছর বয়সী এক শিশু রাইফেল নিয়ে পাশের বাড়ির এক শিশুর সঙ্গে খেলছিল। দুর্ঘটনাক্রমে ট্রিগারে চাপ পড়ে। এতে প্রাণ হারায় প্রতিবেশীর ৪ বছর বয়সী এক শিশু। যুক্তরাষ্ট্রে ২০১১ সালে আগ্নেয়াস্ত্র থেকে অসাবধনাতা, অসতর্কতা বা দুর্ঘটনাজনিত কারণে গুলি বের হয়ে ৮৫১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংগঠন। আহত হয়েছিলেন ১৪ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ৭ হাজার ৯৯১ জনই ১৮ বছরের নিচে ও ৩ হাজার ৫৬৯ জনের বয়স ১৩ বছরের নিচে।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি