৫ বছরে ৯২ ক্রিমিনাল বাংলাদেশীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার: হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য
এনা : গত বছর ৩ বাংলাদেশীসহ ২০০৬ অর্থ বছর থেকে ৫ বছরে মোট ৯২ বাংলাদেশীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে গুরুতর অপরাধী হিসেবে। ক্রাইম করে প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে কিংবা জামিনের শর্ত লংঘন করে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যাওয়া কয়েক বাংলাদেশীকে ধরে আনার নানা প্রক্রিয়া চলছে ফেডারেল প্রশাসনে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং জাস্টিস ডিপার্টমেন্টের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি নিয়ে নিউইয়র্কের ঠিকানা পত্রিকার চলতি সংখ্যা (বুধবার বাজারে আসা) এসব তথ্য প্রকাশ করেছে। ক্রেডিট কার্ড জালিয়াতি, রিয়েল এস্টেট প্রতারণা, ধাক্কা ব্যবসা, চুরি-ছিনতাই, ইন্স্যুরেন্স প্রতারণা ইত্যাদি অপকর্মে লিপ্ত বাংলাদেশীদের মধ্যে উপরোক্ত ৯২ জনকে (গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) কড়া প্রহরায় বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে ২০০৭ সালে ২৬, ২০০৮ সালে ১৯, ২০০৯ সালে ১৮, ২০১০ অর্থ বছরে ২৬ এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৩ জন ক্রিমিনাল ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লসএঞ্জেলেস, ফোরিডা, আটলান্টা, মিশিগান, নিউজার্সী, নিউইয়র্ক এবং ওয়াশিংটন মেট্র এলাকার আরো শতাধিক ক্রিমিনালের রেকর্ড পরীক্ষা করা হচ্ছে বহিষ্কারের জন্য। এদের কয়েকজন ইতিমধ্যেই গুরুতর অপরাধী হিসেবে দন্ডভোগ করেছেন। উল্লেখ্য যে, গ্রীনকার্ডধারীরাও যদি দু�বছরের অধিক সময় কোন মামলায় দোষী সাব্যস্ত হন তাহলে সাজা ভোগের পর তাদেরকে ডিপোর্ট করা হয়। শুধুমাত্র সিটিজেনরা ডিপোর্টেশনের বাইরে থাকেন। তবে সন্ত্রাসের মত গুরুতর অপরাধে লিপ্ত ন্যাচারালাইজড সিটিজেনদেরকেও বহিষ্কারের ক্ষমতা রয়েছে ফেডারেল প্রশাসনের। ২০০৭ অর্থ বছর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ বছরে আরো ৪৭৬ বাংলাদেশীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে নন-ক্রিমিনাল হিসেবে অর্থাৎ ইমিগ্রেশনের আইন লংঘনের জন্যে-এ তথ্যও ফেডারেল প্রশাসনের।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি