৫ বছর বয়সে কোটিপতি ভারতের ইব্রাহিম
ইউএসএনিউজ ডেস্ক: রাতারাতি কোটিপতি বনে গেল ভারতের ৫ বছরের শিশু ইব্রাহিম ফাহিম উদ্দিন শেখ। ভারতের ন্যাশনাল বন্ডস কর্পোরেশনের লটারির ড্র-তে বিজয়ী হয় সে। ইব্রাহিমের পিতা গত শনিবার জীবন পাল্টে দেয়া টেলিফোনটি পান। চলতি বছরে লটারি জিতে কোটিপতি হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। প্রথমদিকে ফোনটি পাওয়ার পর অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে ইব্রাহিমের পিতা বলেন, ‘প্রথম টেলিফোন কলটিকে আমি একটি নিছক কল মনে করে গুরুত্ব দিইনি। কিন্তু একটু পরেই ব্যাপারটি আমাকে নাড়া দেয়। আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে, ন্যাশনাল বন্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজে আমার সঙ্গে কথা বলছেন। আমার ছেলের এ বিজয়ে আনন্দ ও খুশিতে আত্মহারা হয়ে যাই আমি। আমি বুঝতে পারি, একজন কোটিপতি সন্তানের গর্বিত বাবা আমি।’ ইব্রাহিমের পিতা বলেন, তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য ন্যাশনাল বন্ডের সঞ্চয় প্রকল্পে টাকা জমানোর জন্য মনস্থ করেন তিনি। ৫ বছর বয়সী ইব্রাহিম বলে, ‘ন্যাশনাল বন্ডসকে ধন্যবাদ। এ টাকা দিয়ে আমি চকলেট আর মিষ্টি কিনবো। বাবার মতো টাকা জমাবো, খেলনা কিনব, বাড়ির সবার জন্য উপহার সামগ্রী কিনবো।’
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes