৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলের স্কুলগুলোর ক্লাস, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : দীর্ঘ দু’মাস ছুটির পর ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলের স্কুল গুলোর ক্লাস। এজন্য আগে থেকেই শুরু হয়েছে ঘরে ঘরে প্রস্তুতি। অভিভাবকরা যখন তাদের সন্তানদের নতুন ক্লাসের জন্য স্কূল সাপ্লাই সংগ্রহে ব্যাতিব্যস্ত ঠিক তখনই বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক নেয় ব্যতিক্রমি এক উদ্যোগ। তারা বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি বিতরণ করে স্কুলের জন্য অত্যাবশ্যকীয় স্কুল সাপ্লাই। এ উপলক্ষে ৪ সেপ্টেম্ব ব্রঙ্কসের মামুন টিউটোরিয়ালে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সভাপতি মো: শামিম মিয়ার সভাপতিতে¦ উৎসবমুখর এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মো: এন মজুমদার,ব্রঙ্কস বাংলাদেশ উইমেনস সোসাইটি নিউইয়র্কের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মির্জা মামুন, নাজিম উদ্দিন কামরান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, মামুন টিউটোরিয়ালের স্বত্ত্বাধিকারী শেখ আল মামুন, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি বাসির খান, মো: মুকিত চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শাহেদ আহমেদ। বিপুল সংখ্যক প্রবাসী ছাত্র-ছাত্রী ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্কুল সাপ্লাই সংগ্রহ করেন।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী