Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

‘৭ ইঞ্চি আইপ্যাড বানাতে চেয়েছিলেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস’

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: August 5, 2012 | 3:00 PM

ডেস্ক: বিশ্বখ্যাত ইলেক্ট্রনিক প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস চেয়েছিলেন ৭ ইঞ্চির আইপ্যাড বাজারে ছাড়তে। দূরদৃষ্টিসম্পন্ন এ মানুষটি জানতেন মিনি-আইপ্যাড মানুষের হাতে পৌঁছে দিতে পারলে, তা অচিরেই গুগল ও অ্যামাজনের পণ্যগুলোকে পেছনে ফেলবে। অ্যাপলের এক সিনিয়র নির্বাহী কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। ২০১১ সালে লেখা একটি ই-মেইলে অ্যাপলের এ পরিকল্পনার কথা জানা গেছে। ২০১১ সালের জানুয়ারিতে অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট এডি কিউ তৎকালীন প্রধান অপারেটিং কর্মকর্তাকে একটি ৭ ইঞ্চির মিনি আই-প্যাড বানানোর অনুরোধ জানিয়েছিলেন। ২০১২ সালে আরও জোর জল্পনা শুরু হয়, যখন শোনা যায় অ্যাপল বাজারে বহুল প্রচলিত ১০ ইঞ্চি আইপ্যাডের পরবর্তী সংস্করণ হিসেবে ৭ ইঞ্চির আইপ্যাড বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তবে অ্যাপলের কাছ থেকে বিষয়টি কখনও নিশ্চিত করা হয়নি। কিন্ডল ফায়ার ও সমপ্রতি বাজারে আসা গুগল নেক্সাস ৭ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেছনে ফেলতে অ্যাপল মিনি-আইপ্যাড বাজারে ছাড়বে বলে মনে করা হচ্ছিল। এদিকে স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের আইনি লড়াই চলছে। অ্যাপলের অভিযোগ, স্যামসাং তাদের আইপ্যাড ও আইফোনের কয়েকটি বৈশিষ্ট্য নকল করেছে। এ জন্য বেশ কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও স্যামসাংয়ের ওই পণ্যগুলো বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অ্যাপল। স্যামসাংও পাল্টা অভিযোগ এনেছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV