৮ বাংলাদেশীর শিরশ্ছেদের ঘটনায় হাইকোর্টে রিট
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে দণ্ডপ্রাপ্ত আট বাংলাদেশীকে শিরশ্ছেদ থেকে রক্ষায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের বিষয়ে জানতে আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নিজস্ব নাগরিকদের যথাযথ ও আইনি সহায়তা দেয়ার ব্যাপারেও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মেদ এবং বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি করা হয়। মানবাধিকার সংগঠন-হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট আবেদনটি করে। আজ আবেদনটির শুনানি হবে বলে সংগঠনের পক্ষে আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানিয়েছেন। রিট আবেদনে ওই আট বাংলাদেশীর জীবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ চাওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব, বৈদেশিক কর্মসংস্থান সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত ও লেবার কাউন্সিলরকে রিটে বিবাদী করা হয়েছে। ওই বাংলাদেশীদের জীবন রক্ষায় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কি ভূমিকা ছিল, পররাষ্ট্র ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দু’টি তদন্ত কমিটি করে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই বাংলাদেশীদের জীবন রক্ষায় বাংলাদেশ দূতাবাস কি ভূমিকা রেখেছিল, দুই সপ্তাহের মধ্যে সে বিষয়ে তদন্ত প্রতিবেদনও চাওয়া হয়েছে। এক মিশরীয়কে হত্যার দায়ে গত শুক্রবার সৌদি আরবে দণ্ডপ্রাপ্ত ৮ বাংলাদেশীর প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়। মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করেছে। সোমবার বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস সংবাদ সম্মেলনে বলেছে, ওই শ্রমিকদের বাঁচাতে সৌদি সরকার সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু নিহতের পরিবার রক্তপণ গ্রহণ না করায় তাদের বাঁচানো যায়নি।মানবজমিন
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030