‘৯০ এর ঐতিহাসিক ১০ দফার সাথে অসঙ্গতিপূর্ণ শিক্ষানীতি বাতিলের দাবি বাসদ সমর্থক ফোরামের
নিউইয়র্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সমর্থক ফোরামের পক্ষে সাবেক ছাত্র নেতা মো:জামান তপন এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার প্রণীত ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অতীতের ছাত্র-জনতার আকাঙ্খাবিরোধী শিক্ষানীতিসমূহেরই ধারাবাহিকতা। অতীতের শিক্ষানীতিসমূহের মতই এ শিক্ষানীতিতেও ‘টাকা যার শিক্ষা তার’ এ স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। কার্যত এ শিক্ষানীতি প্রনয়ণের মাধ্যমে স্বৈরাচারবিরোধী সংগ্রামের মধ্য দিয়ে রচিত ছাত্রসমাজের ঐতিহাসিক ১০ দফার অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অবিলম্বে এ শিক্ষানীতি বাতিল করে ছাত্র জনতার আকাঙ্খিত সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও একই পদ্ধতির শিক্ষানীতি প্রনয়ণের উদ্যোগ নেয়া না হলে ছাত্রসমাজকে জোরদার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিবৃতিতে তিনি বলেন ‘বর্তমান শিক্ষানীতিতে শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করা হয়েছে। সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বেতন-ফি বাড়ানোর প্রস্তাব কার্যত দরিদ্র-সাধারণ মানুষের সন্তানদের শিক্ষার আওতার বাইরে ঠেলে দিবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেলে শিক্ষার নামে যে বাণিজ্য চলছে সরকারি নীতি তাকে আরো পরিপুষ্টি যোগাবে। সংবিধানে উল্লেখিত একইধারার বৈষম্যহীন শিক্ষার দাবি লঙ্ঘন করে বিদ্যমান বিভিন্ন বৈষম্যমূলক ধারাসমূহ (সরকারি-বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা) বহাল রেখে বিভিন্ন ধারার সমন্বয়ের নামে কিছু নির্ধারিত বিষয় পড়ানোর প্রস্তাবনা জনগণের সাথে প্রতারণার শামিল। কূপমন্ডুক ও পশ্চাদমুখী মাদ্রাসা শিক্ষায় ‘নতুন প্রাণ সঞ্চার’ করার ঘোষণা আর সরকারের ‘ডিজিটাল বাংলাদেশের’ স্লোগান স্ববিরোধিতার প্রকৃষ্ট উদাহরণ ছাড়া আর কী হতে পারে। এমনকি মাদ্রাসাসমূহকে পরিচালনার লক্ষ্যে যে এফিলিয়েটিং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে তা বিশ্ববিদ্যালয় ধারণার সাথে চুড়ান্ত অসংগতিপূর্ণ। বিবৃতিতে তিনি আরো বলেন, ”সরকার একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে মৌলবাদীদের হুঙ্কারকে অজুহাত হিসেবে দেখিয়ে শিক্ষানীতি থেকে ‘সেক্যুলার’ শব্দটি বাদ দিয়েছে। যদিও সেক্যুলার শব্দটি থাকলেও এ শিক্ষানীতিকে সেক্যুলার বলা যেত না। বাস্তবে শিক্ষানীতির সূচনার অংশে শিক্ষার ‘উদ্দেশ্য ও লক্ষ্যে’ যেসব কথা বলা হয়েছে এবং ভেতরে যেসব প্রস্তাবনা হাজির করা হয়েছে তা চূড়ান্ত বিরোধাত্মক।” তিনি অবিলম্বে এ শিক্ষানীতি বাতিল করে ছাত্র জনতার আকাক্সিক্ষত সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও একই পদ্ধতির শিক্ষানীতি প্রনয়ণের দাবি জানান। এছাড়া সম্প্রতি স্বৈরশাসক এরশাদ ‘৯০ এর গনঅভ্যুথান নিয়ে যে কটাক্ষ করেছে তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবৈধ ভাবে ক্ষমতা দখলের দায়ে স্বৈরাচারী এরশাদের বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি