৯/১১ হামলার ১২তম বর্ষপূর্তি : সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে মার্কিন সরকার এখনো বদ্ধপরিকর
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ১২তম বার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ থেকে ১২ বছর আগে, ঠিক এই দিনে, বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল পরাশক্তি যুক্তরাষ্ট্রের ভিত। বিমানের তীব্র ঠুকুনিতে তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল মাথা উঁচু করে থাকা ১১০ তলার টুইন টাওয়ার। আক্রান্ত হয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও। এসব ঘটনায় দুই হাজার ৯৭৭ জন নিহত হয়।
৯/১১ হামলায় নিহত ব্যক্তিদের প্রতি আজ শ্রদ্ধা জানাবে তাদের স্বজন ও সর্বস্তরের মার্কিন জনগণ।
ওবামা, ফার্স্ট লেডি মিশেল ও প্রশাসনের অন্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা হোয়াইট হাউসে একটি নির্দিষ্ট সময় নীরবতা পালন করে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে পেন্টাগনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন ওবামা।
হোয়াইট হাউস জানিয়েছে, দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে মার্কিন জাতীয় নিরাপত্তা দল বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে গতকালই আলোচনা করেছেন ওবামা। তবে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।
ওই হামলার পর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে মার্কিন সরকার এখনো বদ্ধপরিকর।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান