৯৩ ডলারের খাবার খেয়ে ২,০০০ ডলারের টিপস!
কাজী আরিফ আহমেদ : একবার ভাবুন তো দেখি! রেস্টুরেন্টে বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়ে আপনার বিল হলো ৯৩ ডলার। মুখরোচক খাবারের স্বাদে দারুণ মজে গিয়ে বিল পরিশোধের সময় পরিবেশকের হাতে টিপস বাবদ ২,০০০ ডলার বুঝিয়ে দিলেন আপনি। ভাবনাটা কোথাও বোধ হয় একটু ধাক্কা খেলো। তাইতো! বিশ্বাস করুন আর নাই করুন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির এক খদ্দের কিন্তু এমন কা-টাই ঘটিয়েছেন। গত সোমবার রাতে ঘটলো ঘটনাটি। রেস্টুরেন্টের নিয়মিত এক খদ্দের একটি বিয়ার (এক প্রকার হালকা মদ) অর্ডার করলেন এবং সঙ্গে নিলেন লুইজিয়ানার ঐতিহ্যবাহী ডিশ ‘গাম্বো’ (মুরগির মাংস ও বাগদা চিংড়ি দিয়ে তৈরি ঘন ঝোল জাতীয় জনপ্রিয় খাদ্যবিশেষ)। বন্ধুর সঙ্গে ভাগ করে খেলেন খাবার। খাওয়ার পর বিলের কাগজে ওই খদ্দের লিখলেন, গাম্বোর জন্য ধন্যবাদ। বিল পরিশোধের সময় ২,০০০ ডলার টিপস ধরিয়ে দেয়ার সময় তা ভাগ করে নিতে বললেন। বাবুর্চি জেমস টার্নারকে দিলেন ১,০০০ এবং রেস্টুরেন্ট মালিক ক্রিস নারডেলি ও পরিবেশিকা লরা ড্যালিকে ৫০০ ডলার করে দিলেন। মজার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘ব্লু ৪৪’ নামে ওই রেস্টুরেন্টের মালিক নারডেলি বলছিলেন, নিয়মিতই গাম্বো খেতে ওই খদ্দের তার রেস্টুরেন্টে যান। রেস্টুরেন্টটির বিশেষ ডিশগুলোর একটি গাম্বো। রেস্টুরেন্টের কাছেই খদ্দেরের বাড়ি বলে জানালেন নারডেলি। এদিকে অভাবনীয় অঙ্কের টিপস পেয়ে রেস্টুরেন্টের কর্মকর্তা ও কর্মচারী সবাই হাঁ হয়ে রইলেন। এ ধরনের লোভনীয় অঙ্কের টিপস মাঝে-মধ্যে পাওয়া গেলে, কেউ কেউ হয়তো তার পেশাটা ছাড়তেও প্রস্তুত হয়ে যেতে পারেন!মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের