Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

৯ অক্টোবর থেকে নিউইয়র্কে তিনদিনব্যাপী রিহ্যাব ‘দেশবাড়ি’ ফেয়ার শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 7, 2010 | 1:24 AM

নিউইয়র্ক:  রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে  আগামী ৯ অক্টোবর শনিবার থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ‘দেশবাড়ি’ ফেয়ার ২০১০। নিউইয়র্কের ব্যস্ততম ম্যানহাটনের ৩৩ স্ট্রিট ও সেভেনথ এভিনিউর দ্য পেন প্লাজা প্যাভেলিয়নের (মেডিসন স্কয়ার গার্ডেনের বিপরীতে)  এক্সিবিউশন হলের সুবিশাল পরিসরে আয়োজিত এই মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। শনিবার বেলা ১১টায় তিনদিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিহ্যাব-এর সভাপতি নসরুল হামিদ বিপু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজউদদীন আহমেদ। রিহ্যাব প্রতিবছর নিউইয়র্কে এ মেলার আয়োজন করছে। যুক্তরাষ্ট্রের বুকে বাংলাদেশের ইমেজ তুলে ধরতে এবং বাংলাদেশে বিনিয়োগের প্রচারণা চালাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তারাও এবারের রিহ্যাব মেলায় উপস্থিত থাকবেন। নিউইয়র্কে রিহ্যাব মেলার কো-স্পন্সর হচ্ছে কনকর্ড, ইস্ট-ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড, হামিদ রিয়েল এস্টেট কনসোর্টিয়াম লিমিটেড (প্রিয়প্রাঙ্গণ), নাসিম রিয়েল এস্টেট লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লিমিটেড এবং সাগুফতা এনএম হাউজিং লিমিটেড। এবারের মেলার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান বিজ্ঞাপনী সংস্থা �গ্রে বাংলাদেশ লিমিটেড� জানিয়েছে, গতবারের মেলায় ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এবার প্রায় ৬৫টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে। যা অন্যান্যবারের চেয়ে প্রায় দেড়গুন। মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করেছে এবং অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা নিউইয়র্কে এসে পৌঁছেছেন। মেলা উপলক্ষে প্রতিবছরের মত এবারো প্লট ও ফ্যাট কেনার জন্য থাকছে বিশেষ মূল্যহ্রাস। মেলায় আকষর্ণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র থাকবে। এবারের মেলা সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি থাকছে না। মেলায় একটি অভিযোগ বাক্সও থাকবে। বিগত বছরগুলোতে যারা প্লট বা ফ্যাট কিনেছেন তাদের কোনো অভিযোগ থাকলে তা আমলে নেবেন রিহ্যাব কর্তৃপক্ষ। গ্রে বাংলাদেশ লিমিটেড আশা করছে, এবারের রিহ্যাব মেলায় বিপুল লোক সমাগম হবে।মেলা নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।মেলায় প্রবাসীদের  আমন্ত্রণ জানিয়েছে রিহ্যাব কর্তৃপক্ষ। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV