৯ উইকেটে হেরে গেল বাংলাদেশ:কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি-সাকিব

ইউএসএনিউজ ডেস্ক:আসিসি ক্রিকেটওয়র্ল্ড কাপে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫৮ রানে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারেই টার্গেটে পৌঁছে যায় সফরকারীরা।এবারের বিশ্বকাপে এটিই সর্ব নিম্ন রানের ইনিংস। এছাড়া ওয়ান ডে ক্রিকেটে এটি বাংলাদেশেরও সর্বনিম্ন রান। আর বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রান এটি।ম্যাচের ৫ম ওভারে নাঈম ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন স্মিথ। ১২ বলে তিনি ৬ রান করেন।ক্রিস গেইল ৪৪ বলে ৩৭ ও ড্যারেন ব্রাভোর ২০ বলে ৯ রানের মধ্য দিয়ে তাদের লক্ষ্য পূর্ণ হয়ে যায়।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। কেমার রোচের বলে ড্যারেন সামির হাতে ধরা সাজঘরে ফেরেন তিনি। সেই ধাক্কা সামাল দেয়ার আগেই সাজঘরে ফিরেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহীম। মূলত তখনই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।এরপর ম্যাচের অষ্টম ওভারে জুনাইদ সিদ্দিকী আউট হলে মহাবিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। যাওয়া-আসার খেলায় বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায় সাকিব আল হাসানও। ১৬ বলে ৮ রান করে সোলায়মান বেনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে কেউ আর তেমন সুবিধা করতে পারেননি।
রকিবুল ৮, নাঈম ১, আশরাফুল ১১, শফিউল শূন্য, আব্দুর রাজ্জাক ২ এবং রুবেল হোসেন শূন্য রানে আউট হলে ৫৮ রানেই টাইগারদের ইনিংস শেষ হয়।
ক্যারিবীয়দের পক্ষে সোলায়মান বেন সর্বোচ্চ ৪টি এবং ড্যারেন সামি ও কেমার রোচ ৩টি করে উইকেট নেন।এর আগে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, জুনাইদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম, নাঈম ইসলাম, নাজমুল হোসেন, রকিবুল হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, শাহরিয়ার নাফিস এবং সোহরাওয়ার্দী শুভ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ড্যারেন সামি (অধিনায়ক), সোলায়মান বেন, ডেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দ্রপাল, কির্ক অ্যাডওয়ার্ডস, ক্রিস গেইল, নিকিতা মিলার, কায়রোন পোলার্ড, রভি রামপাল, কেমার রোচ, এন্ড্রু রাসেল, রামনারাশ শারওয়ান, ডেভন স্মিথ এবং ডেবন থোমাস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেক ভুল হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে খেলার আগে ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করা হবে বলে জানান সাকিব।তিনি দাবি করেন, দলের ব্যাটিং দুর্বল নয়। পরের খেলাগুলোয় নিজেদের উজাড় করে দেয়ার প্রতিশ্র”তি দেন তিনি।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030