৯ জুন শনিবার মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ ফার্স্ট বাংলাদেশী আমেরিকান নাইট’
মোহাম্মদ সাখাওয়াত হোসেন (সেলিম), ইউএসএ নিউজ, নিউইয়র্ক : মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ ফার্স্ট বাংলাদেশী আমেরিকান নাইট’। বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউএসএ এর মিশিগান স্টেট বিএডিসি ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মূল শ্লোগান হচ্ছে, রি-ইলেক্ট ওবামা – বাইডেন, ইলেক্ট ইউএস সিনেটর ডেব্বী স্টেবেনাউ অ্যান্ড অল ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেইটস।
৯ জুন শনিবার মিশিগানের ট্রয় শহরের বলকান আমেরিকান কমিউনিটি সেন্টারে বিকেল সাড়ে ৫ টায় এ অনুষ্ঠান শুরু হবে। বিকেল ৬ টায় ডিনার ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে গভীর রাত পর্যন্ত চলবে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশিত লাইভ কনসার্ট। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হায়দার, বিউটি দাশ, পোলক ও জিল্লুর গান পরিবেশন করবেন।
এ ‘ফার্স্ট বাংলাদেশী আমেরিকান নাইট’ এ বাংলাদেশী কমিউনিটির সকল পর্যায়ের শিক্ষাবিদ, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের নেতৃত্বে বিপুল সংখ্যক বাংলাদেশী অংশগ্রহন করেন বলে ধারনা করে হচ্ছে।
এ ‘ফার্স্ট বাংলাদেশী আমেরিকান নাইট’ এর মাধ্যমে দু’জন ইউএস সিনেটর, মিশিগানের ৪ জন কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, স্টেট রিপ্রেজেন্টিটিভ সহ মূলধারার নেতৃবৃন্দের সাথে বাংলাদেশী কমিউনিটির সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমেরিকায় বাংলাদেশের গার্মেন্টস সামগ্রীর ডিউটি ও কোটা ফ্রী প্রবেশাধীকার, দক্ষ বাংলাদেশী কৃষি শ্রমিকদের ইমিগ্রেন্ট হিসেবে কর্মসংস্থান, ইমিগ্রেশ্যান ইস্যু, ড্রিম অ্যাক্ট প্রভৃতি বিষয় তুলে ধরা হবে বলে আয়োজকরা জানান।
ইউএস সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট সিনেটর সহ মূলধারার নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সকলে মিলে ডিনার করবেন।
‘ফার্স্ট বাংলাদেশী আমেরিকান নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, ইউএস সিনেটর ডেব্বী স্টেবেনাউ, কীনোট স্পীকার থাকবেন, ইউএস সিনেটর কার্ল লেভীন ও চীফ স্পীকার থাকবেন, এমওপি চেয়ারম্যান মার্ক ব্রেয়ার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন, ইউএস কংগ্রেসম্যান গেরী পিটার্স, সেন্ডার লেভীন, হ্যানসেন ক্লার্ক ও জন কনিয়ার্স , মিশিগান স্টেট সিনেটর রাশিদা তালিব, হোন ইয়ং হোপগড, স্টেট রিপ্রেজেন্টিটিভ লিজা ব্রাউন, টিম গ্রেলমেল প্রমুখ।
‘ফার্স্ট বাংলাদেশী আমেরিকান নাইট’ অনুষ্ঠানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হচ্ছেন, বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউএসএ’র কনবেনর এবং মিশিগান স্টেট বিএডিসি’র বোর্ড প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ড. নাজমুল হাসান (শাহিন)।
মিশিগানে বাংলাদেশী অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠলেও অদ্যাবদি কেউই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেনি বলে জানা গেছে। এবারই প্রথম বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউএসএ এর মিশিগান স্টেট বিএডিসি ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। মিশিগানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনে আনন্দিত স্থানীয় প্রবাসীরা। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে এ অনুষ্ঠান উপভোগ করবেন বলে আয়োজকরা আশা করছেন।
এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে একুশে টেলিভিশন, প্রথম আলো, ইউএসএ নিউজএনওয়াই সহ বেশ ক’টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests