‘আইএসআইকে কোন দায়মুক্তি দেননি হিলারি’

ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের উপস্থিতির ব্যাপারে গোয়েন্দা সংস্থা আইএসআইকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কোন দায়মুক্তি দেননি। হিলারি ক্লিনটনের মুখপাত্র গতকাল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। মুখপাত্র মার্ক টোনার বলেন, তিনি আইএসআইকে একেবারে দায়মুক্ত করে দিয়েছেন তেমনটা আমি মনে করি না। তিনি বলেছেন, আমাদের দু’দেশের মধ্যকার সম্পর্কে মধ্যকার টানাপড়েনের বিষয়টি আমরা স্বীকার করছি। তবে আসল কথা হচ্ছে- এ সম্পর্কের মধ্যে আমাদের এবং পাকিস্তানের স্বার্র্থ নিহিত রয়েছে। এ লক্ষ্যে আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। মার্ক টোনার বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে ওসামা বিন লাদেনের বসবাসের বাড়িতে ঢুকতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়ায় পাকিস্তান সরকারের প্রশংসা করেছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি সেখানে স্পষ্ট ভাষায় জোর দিয়ে বলেছেন বিন আমরা এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে উপনীত হয়েছি। ওসামা বিন লাদেন নিহত হয়েছেন সত্য। তবে আমাদের সম্পর্কের আরও গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমরা আফগানিস্তানের তালেবানদেরকে বড় ধরনের চাপে রাখছি। সুতরাং, আমাদের সামনে এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। এখন আর বসে থাকার সময় নেই। বড় ধরনের অভিযানে নামার এখনই প্রকৃষ্ট সময়। আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে এ কথাটিই বলতে চেয়েছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030